অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


চরফ্যাশনে ইউপি নির্বাচনে উৎসব মুখর ভোট : বিচ্ছিন্ন সংঘর্ষ আহত ২০


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে নভেম্বর ২০২১ রাত ১০:৩৪

remove_red_eye

৬১৬



ভ্রাম্যমান আদালতে এক জনের কারাদণ্ড ১২ জনের জরিমানা



চরফ্যাসন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনের সাত ইউপিতে কয়েকটি বিছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচণে বিভিন্ন কেন্দ্রের বাইরে হামলা সংর্ঘষ ধাওয়া পাল্টা ধাওয়ায় ২০ জন আহত হয়েছে। এদিকে অনুপ্রবেশের দায়ে রফিকুল ইসলাম নামের এক ব্যাক্তিকে ৩ দিনের বিনাশ্রম কারাদÐ, জাল ভোট ও নির্বাচনী আচররণ বিধি লঙ্গন করায় ১২ জনকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কুকরী মুকরী স্বতন্ত্র প্রার্থী কবির অভিযোগ করেন, প্রতিপক্ষ প্রার্থীর কর্মীদের হামলায় কবিরসহ তার ১০/১৫ জন সমর্থক আহত হয়েছে। প্রকাশ্যে  ভোট প্রদানে ভোটারদের বাধ্য করারও অভিযোগ করেন। এদিকে ওসমানগঞ্জ ইউপিতে স্বতন্ত্র প্রার্থী কাশেম মোল্লার আনারসের পক্ষে ভোটারদের স্থানীয় আ’লীগ নেতারা প্রভাবিত করার অভিযোগ করেন আওয়ামীলী মনোনীত প্রার্থী আশারাফুল ইসলাম ফোটন।

চর মানিকা ১ নং ওয়াডের্র মেম্বার প্রার্থী জামাল ও শাহাজাহানের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্লা ধাওয়ায় ২ জন আহত হয়েছেন। ৭ নং  ওয়ার্ডে বেলাল ও শাহজাহানের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। ৮ নং ওয়ার্ডে গিয়াসের সমর্থকদের হামালায় ফয়েজ উল্লাহ মাস্টারের ৪ জন সমর্থক আহত হয়েছেন। ৪ নং ওয়াডের্র  ভোটার মমতাজ অভিযোগ করেন, ওই কেন্দ্রের ৬ নং বুথের সহকারী প্রিজাইডিং অফিসার তার হাতে ব্যালোট পেপার না দিয়ে নিজেই সিল মেরে বাক্সে ভরে তার হাতে কালি লাগিয়ে পাঠিয়ে দেন। আবদুল্লাহ পুর ৩ নং ওয়ার্ডে বিজয়ী ইউছুফসহ তার ৪ জন সমর্থককে পিটিয়ে আহত করেছেন প্রতিপক্ষ মোহাম্মদ উল্লাহ নেতৃত্বে তার সমর্থকরা। এসময় ওই ভোট কেন্দ্রে স্কুলের দপ্তরীর ওপর হামলা করে স্কুলের চাবি ছিনিয়ে নেয়। আবদুল্লাহপুর ইউনিয়নের ৪ নং  ওয়ার্ডে এবং ওসমান গঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এদিকে আববকর পুর ৩ নং ওয়ার্ডে জাল ভোট দেয়ায় দায়ে ৪ জন কে ৩০ হাজার টাকা জরিমান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পল্লব কুমার হাজরা, ওসমাগঞ্জে নির্বাচনী আচররণ বিধি লঙ্গন করায় ৭ জনকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী সুজা। আবদুল্লাহ পুর ৯ নং ওয়ার্ডে অনু প্রবেশের দায়ে মো: রফিকুল ইসলাম নামের এক ব্যাক্তিকে ৩ দিনের বিনাশ্রম কারাদÐ দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিমরান মো: সায়েক। মানিকা ইউনিয়নে ১জনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এদিকে চরফ্যাসনের বিভিন্ন ইউনিয়নের ভোট কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, ও ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম)।  শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কোন ধরণের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করে। যেকোন প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও জেলা বিশেষ শাখার গোয়েন্দা নজরদারী অব্যহত রয়েছে এবং পর্যাপ্ত সংখ্যক মোবাইল, স্ট্রাইকিং, স্ট্যান্ডবাই পুলিশ মোতায়েন সহ কেন্দ্র ভিত্তিক পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর মোঃ আব্বাস উদ্দিন, উপস্থিত ছিলেন।









জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

আরও...