বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০২১ রাত ০৯:০৬
৫২৯
এ আর সোহেব চৌধুরী ,চরফ্যাশন : আগামীকাল রাবিবার (২৮ নভেম্বর) তৃতীয় ধাপে চরফ্যাসন উপজেলায় ৭টি ইউনিয়ন পরিষদের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রশাসনের পক্ষ থেকে ৭ ইউনিয়নের ৬৯টি কেন্দ্রের মধ্যে ৬৫টি কেন্দ্রেকে অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) বলে চিহ্নত করা হয়েছে। নির্বাচনকে ঘিরে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনী পরিবেশ স্বভাবিক রাখতে পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আনসার সদস্যদের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করবেন।
চরফ্যাশন উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ওসমানগঞ্জ, অধ্যক্ষ নজরুল নগর, আবুবকরপুর, আব্দুল্লাহপুর, চর মানিকা, রসুলপুর ও চর কুকরীমুকরী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৭টি ইউনিয়নের ৬৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৪টি ব্যাতীত বাকী ৬৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫৯ জন ও সাধারণ সদস্য পদে ১৯৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ৭ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১লাখ ১১ হাজার।
অপরদিকে ৭টি ইউনিয়নের মধ্যে ৫টিতে চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নৌকা প্রতিকের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে। এছাড়াও বিনাপ্রতিদ্বন্দ্বীতায় দুই জন সংরক্ষিত নারী সদস্য ও ৬জন সাধারণ সদস্য নির্বাচিত হয়েছে।
চরফ্যাশন উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। জনগনের জানমাল রক্ষায় ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে বিপুল পরিমান আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। যাতে করে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারে।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত