বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে নভেম্বর ২০২১ রাত ০৯:০৮
৬১১
এইচ আর সুমন : বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলা জেলা বিএনপি'র কার্যালয়ের সামনে জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ট্রুম্যান, বিশেষ অতিথি জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক এনামুল হক,জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস, সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন। এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা যুবদলের সহ-সভাপতি ফয়জুল হক নকিব, মাকসুদুর রহমান মাসুম, ভোলা সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউদ্দিন জিয়া, ভোলা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান পলাশ, ভোলা পৌর যুবদলের সাবেক আহবায়ক মিলন, ভোলা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ টিটু ভোলা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মহিবুল্লাহ, ভোলা জেলা যুবদলের যুগ্ন সম্পাদক ওমর ফারুক, ভোলা সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক বিল্লাল হোসেনসহ জেলা যুবদল থানা যুবদল, পৌর যুবদল, ভোলার সকল ইউনিয়েনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করা না হলে দেশের দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। সমাবেশে সঞ্চালনা করেন ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম। এর আগে ভোলা জেলা যুবদলের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ
বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’
কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত