লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০২১ রাত ১০:০৯
৪৯৭
ইব্রাহিম আকাশ , লালমোহন : ভোলার লালমোহন উপজেলার সকল ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বেগবান করার লক্ষে ৯নং লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে শতভাগ অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ২৩ নভেম্বর সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের আয়োজন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে ৩দিন ব্যাপী এই কর্মসূচী উদ্বোধন করা হয়।
আব্দুল গনি মাষ্টারের সঞ্চালনায় লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মিয়াঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা।
উদ্বোধনকালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,সুনাগরিক হিসেবে শিশুর জন্মের সঙ্গে সঙ্গে জন্মনিবন্ধন করা আমাদের কর্তব্য। জন্ম নিবন্ধন করা থাকলে একজন শিশু বা একজন পূর্ণবয়স্ক মানুষ বহু ধরনের সুবিধা পেতে পারেন। এছাড়া, প্রত্যেক মানুষকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার সঙ্গে সঙ্গে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন পরিকল্পনা প্রনয়নের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পাসপোর্ট, বিবাহ নিবন্ধন, মৃত্যু সনদ, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, জমি রেজিস্ট্রেশনসহ নানা গুরুত্বপূর্ণ কাজে সব বয়সের জন্ম সনদ দরকার পড়ে। সে জন্য রেজিস্ট্রার জেনারেল, জন্ম ও মৃত্যু নিবন্ধন অফিস জাতীয় পর্যায় হতে স্থানীয় পর্যায় পর্যন্ত জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে অন্যান্য সহায়ক কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লর্ডহার্ডিঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ইউসুফ মিয়াঁ ও অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সকল ওয়ার্ডের ইউপি সদস্য ও প্রমুখ।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত