অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার সিস্টেম ও করোনা সুরক্ষায় যন্ত্র স্থাপন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০২১ রাত ১০:০৭

remove_red_eye

৫৮৮

হাসনাইন আহমেদ মুন্না : মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  সোলার সিস্টেম এবং কোভিড-১৯ সুরক্ষায় বিভিন্ন যন্ত্র স্থাপন করা হয়েছে। বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে বাস্তবায়িত ‘উপজেলা পরিচালন ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় মঙ্গলবার দুপুরে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তৈয়ুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামীম মিঞা। বক্তব্য দেন, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: নাইম আহমেদ, জাইকার ইউজিবিএফ সুশান্ত মজুমদার, ইউপি চেয়ারম্যান নিজামউদ্দিন মিয়া।

এলজিইডি’র উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৬৩’শ ওয়ার্ডের ২১টি সোলার প্যানেল, সোলারের ব্যাটারি ১৪টি, ২৫’শ ভোল্টের ৪টি আইপিএস, চার্জ কন্ট্রোলার ২টি, আর্থিং ২টি, ফ্যান ২১ টিসহ আনুসাঙ্গিক যন্ত্রপাতি রয়েছে। এছাড়া কোভিড-১৯ সুরক্ষায় ২০টি অক্সিজেন সিলিন্ডার, ২০টি বিছানা, পাল্স অক্সিমিটার ১০০টি, ইসিজি মেশিন ১টিসহ অনান্য সুরক্ষা সামগ্রী স্থাপন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তৈয়ুবুর রহমান বলেন, সোলার সিস্টেম চালু হওয়াতে ইমার্জিন্সি সময়ে চিকিৎসা সেবা দিতে বিশেষ সুবিধা পাওয়া যাবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...