অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে হামলায় ১৫ জন আহত

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে নভেম্বর ২০২১ রাত ১০:১৮

remove_red_eye

৫৫৫

চরফ্যাসন প্রতিনিধি : ইউপি নির্বাচনকে কেন্দ্র করে হামলায় ১৫ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আসন্ন ২৮ নভেম্বর চরফ্যাশন উপজেলার ৭ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের চৌকিদার মোড় বাজার এলাকায় গতকাল রবিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০টায় দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। ১নং ওয়ার্ডের মোরগ প্রতিকের ইউপি সদস্য পদ প্রার্থী মো.আলআমিন অভিযোগ করে বলেন, আমার প্রতিপক্ষ প্রার্থী নিজাম নাডার নির্দেশে স্থানীয় সন্ত্রাসী সালাউদ্দিন মাঝির নেতৃত্বে সন্ত্রাসীদল আমার কর্মী সমর্থকদের উপর অর্তকীত হামলা করে। এঘটনায় ১৫জন আহত হলে তাদের চরফ্যাশন ও গুরুতর ১জনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূক্তভোগী এ প্রার্থী আরও বলেন, আমি বাজারের চায়ের দোকানে চা খাওয়ার সময় পরিকল্পীতভাবে সালাউদ্দিন মাঝি আমার সঙ্গে নির্বাচন নিয়ে বাকবিতন্ডা করে একটি ইস্যু তৈরী করে এবং নিজাম নাডার নির্দেশে সালাউদ্দিন মাঝি,রুবেল,গিয়াসউদ্দিন,শামসুদ্দিন,জাফর,আবদুল হাইসহ বহিরাগত প্রায় শতাধীক সন্ত্রাসী গুন্ডা বাহিনী নিয়ে আমাকে মারধর করে। এসময় সন্ত্রাসীদল আমার সমর্থক ও আমার বাসা বাড়িতে গিয়ে দেশীও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে এবং ইট দিয়ে মাথায় আঘাত করে নারী পুরুষসহ ১৫জনকে আহত করে। এবিষয়ে আমি তাৎখনিক মৌখিকভাবে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জকে অভিযোগ করি। এবং লিখিতভাবে চরফ্যাশন নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলামকে জানিয়েছি। এ হামলার নির্দেশনার অভিযোগ   অস্বিকার করে প্রতিপক্ষ ইউপি সদস্য প্রার্থী নিজাম নাডা বলেন, আলআমিনের শ্বশুর সাহাবুদ্দিন আমার সমর্থককে হুমকি ধমকি দিলে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এসময় তাদের ইট মারামারিতে তাদের নিজেদের লোকজন আহত হয়েছে। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে দুই পক্ষকে নিবৃত করেন বলে জানান। এবিষয়ে চরফ্যাশন নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, নির্বাচনী বিধি নিষেদ মেনে না চললে যথাযত ব্যবস্থা নেয়ার পাশাপাশি হামলার ঘটনায় লিখিত অভিযোগ কপি চরফ্যাশন থানাপুলিশকে পাঠানো হয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...