বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই নভেম্বর ২০২১ রাত ০৮:৪৭
৯৫৩
এইচ আর সুমন : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ভোলায় জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলা জেলা বিএনপি'র কার্যালয় জেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, ভোলা সদর উপজেলা বিএনপি'র সদস্য সচিব হেলাল উদ্দিন, ভোলা জেলা বিএনপির সহ-সভাপতি মিন্টু মোল্লা, ভোলা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক খায়রুল আলম লিটন, তরিকুল ইসলাম কায়েদ,কবির হোসেন ভোলা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস সাংগঠনিক সম্পাদক মনির হোসেন,ভোলা ভোলা জেলা কৃষকদলের সভাপতি আবদুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন সহ- সভাপতি মোস্তাফিজুর রহমান রনি, হাফিজুর রহমান তসলিম, ্্মুনতাসির আলম রবিন চৌধুরী ,জাকির হোসেন মনির,লুকু চৌধুরী,ভোলা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদ, ভোলা জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীর হোসেন তালুকদার, ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে-আলম, সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, ভোলা সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল আল রাসেল, সদস্য সচিব সাজ্জাদ হোসেন মুন্না, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া মনজ প্রমুখ ।
বক্তাগণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপোসহীন নেত্রী বলেই ক্ষমতাসীন দল তাকে মিথ্যা মামলায় দীর্ঘ কারাবাসে রেখে তিলে তিলে মৃত্যুর মুখে। আজ তিনি হাসপাতালে আইসিইউতে রয়েছেন। তারা বলেন, ইনশাআল্লাহ সকলের দোয়ায় বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন। এ সময় ভোলা জেলা বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিএনপি'র চেয়ারপার্সন খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বড় মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা নুরে আলম।
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই
ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা
বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম
যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত