অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে হিন্দু পরিবারের জমি দখলের পায়তারা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই নভেম্বর ২০২১ রাত ০৯:২৩

remove_red_eye

৬২৯

চরফ্যাশন প্রতিনিধি : হিন্দু পরিবারের জমি দখলের পায়তারা করছে বলে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। চরফ্যাশন উপজেলার পৌরসভা ৬নং ওয়ার্ডের বাসিন্দা চিন্তাহরণের ছেলে ভূক্তভোগী রতিস সরকার অভিযোগ করে বলেন, জিন্নাগড় মৌজায় আমার ১০ শতাংশ জমি রয়েছে। যা আমি ও আমার পরিবার দীর্ঘ বছর ধরে ভোগদখলে থাকলেও প্রতিপক্ষ প্রতিবেশি সালাউদ্দিন মাস্টার আমাকে বেদখলের পায়তারা করছে। তিনি আরও বলেন, জমিদাতা গোপাল চন্দ্র শীল ৯২ সালে নগদ অর্থের বিনিময়ে ১০ শতাংশ জমি বিক্রয় করে দখল দেয়। জমিদাতা ২০১২ সালে আমাকে ২২৫৩ নং সাব কবলা দলিল দেন। একই দাতার কাছ থেকে সালাউদ্দিন মাস্টারের পিতা সোলাইমান পন্ডিত ৯২/৯৩ সালে দিয়ারা ১৫২০ নং খতিয়ানের ৬টি দাগে এক একর ৬৫শতাংশ জমি ক্রয় করে। তবে আমার এসএ ২২৮ নং খতিয়ানের ৩৮৩১ নং দাগের দিয়ারা ১৭৬৪ খতিয়ানের ৬৬১১ নং দাগের ১০ শতাং জমি সালাউদ্দিন গং অবৈধভাবে রেকর্ড করিয়ে নেয়। পরবর্তীতে বিষয়টি আমি জানতে পারলে গত ১৮ সালে বিজ্ঞ আদালতে একটি বন্টন মামলা দায়ের করলে আদালত ওই জমিতে নিষেধাজ্ঞা জারি করেন। সম্প্রতি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সালাউদ্দিন মাস্টার,শামসউদ্দিন,নুর উদ্দিন,জান্নাতুল ফেরদাউস ও বিলকিস সহ অন্তত ১০/১২জন একত্রিত হয়ে আমার বাড়িঘরে দা’সেনি লাঠিঁসোটা নিয়ে হামলা করে ওই জমিতে থাকা আমার টিন শেডের ঘরটি কুপিয়ে ও আমাকে বাড়ি ছাড়া করার হুমকি ধামকি দিয়ে যায়। হামলার বিষয়ে জানতে ঘটনাস্থলে গেলে স্থানীয় একাধীক ব্যক্তি বলেন, সালাউদ্দিন গং এর নির্দেশে তাদের স্ত্রী ও বোনসহ একাধীক নারী একত্রিত হয়ে দা’সেনি ও লাঠিঁসোটা নিয়ে এসে রতিস সরকারের বড়িতে হামলা করে চলে যায়। হামলার কথা অস্বীকার করে সালাউদ্দিন মাস্টার বলেন, আমি একই খতিয়ানে গোপাল শীলের কাছ থেকে এক একর ৬৫ শতাংশ ও স্থানীয় কুদ্দুস ডাক্তারের থেকে ৮০ শতাংশ জমি ক্রয় করেছি। কাগজপত্র অনুযায়ী আদালতের সিদ্ধান্তই আমি মেনে নিব।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...