অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

ভোলায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই নভেম্বর ২০২১ রাত ১০:৩৯

remove_red_eye

৬১০

ইসতিয়াক আহমেদ :  ভোলায় জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার  সকালে পুলিশ সুপারের কার্যালয়ের  সম্মেলন কক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম) এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আবুল কালাম আজাদ,  ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ সফিকুল ইসলাম, ভোলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান, ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, পিপি এডভোকেট আশরাফ হোসেন লাবু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন, আব্দুল খালেক, গোপাল চন্দ্র দে, জুলফিকার আহমেদ, আছমত আলী সহ প্রমুখ।
সভার শুরুতে পুলিশ সুপারকে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এরপর তিনি উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে পরিচিত হন এবং কুশলাদি বিনিময় করেন।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আজ স্বাধীন বাংলাদেশ স্বাধীন পুলিশ। ১৯৭১ সালে ২৫ শে মার্চ রাতে পুলিশ বাহিনী পাক হানাদারদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলে ছিলো। আর তারই সাথে সাথে গ্রাম গঞ্জের মুক্তিযোদ্ধারাও হাতে অস্ত্র নিয়ে হানাদার পাক বাহিনী আলবদর, রাজারকার ও আল সামস এর সাথে যুদ্ধ করে। ৯ মাস রক্ষক্ষয়ী যুদ্ধে সমন্বিতভাবে মুক্তিযোদ্ধা, পুলিশ ও সেনাবাহিনীর, সদস্যগন তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এ দেশ স্বাধীন করেছে বলেই আজ আমি পুলিশ সুপার হিসাবে সরকারি চাকরি করছি। আমি মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার জন্য মুক্তি যুদ্ধের বইপত্র পড়ে সকল বিষয়ে জানার চেষ্টা করছি। মুক্তিযোদ্ধাগণ যুুদ্ধে প্রাণ দিয়েছে। বুকের তাজা রক্ত দিয়েছে বলে আজ দেশ স্বাধীন হয়েছে। মুক্তিযোদ্ধাগণ আমাদের গর্বের, জাতির শ্রেষ্ঠ সন্তান।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...