অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি খেলার উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই নভেম্বর ২০২১ রাত ১০:৩৮

remove_red_eye

৬৮৫





বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জেলা পর্যায়ে শুরু হয়েছে আইজিপি কাপ-২০২১ কাপ জাতীয় যুব কাবাডি বালক ও বালিকা অনুর্ধ ১৯ । শনিবার বিকালে  ভোলা বাংলা স্কুল মাঠে ভোলা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাবাডি খেলার উদ্বোধন করেন ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম  ( বিপিএম পিপিএম)। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত কুমার হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, খেলা পরিচালনা কমিটির সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও  সদর উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার , জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোঃ ফয়সাল , জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি জেলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ইয়ারুল আলম লিটন, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক মুনতাসির আলম রবিন চৌধুরী,সহ সম্পাদক রাজিব চৌধুরী প্রমুখ। কাবাডি খেলায় ৬টি বালক ও ৬টি বালিকা দল অংশ গ্রহণ করবে। উদ্বোধনী খেলায় চরফ্যাশন দলকে ৪৮-১৩ পয়েন্টের ব্যবধানে হারিয়ে ভোলা সদর দল জয়লাভ করে।