অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে জমি দখলকে কেন্দ্র করে নারী ও শিশুর উপর হামলা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই নভেম্বর ২০২১ রাত ১০:৩৪

remove_red_eye

৬৫১

চরফ্যাশন প্রতিনিধি : জমি দখলকে কেন্দ্র করে দুই গ্রæপের হামলায় নারী ও শিশু আহত হয়েছে। শনিবার বেলা ১২টায় চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়ন সংলগ্ন আবদুল্লাহপুর বসরত উল্লাহ চৌমোহনী এলাকার বেপারী বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন,শাহিনুর বেগম (৩৯) ছেলে মো. আবির (৩) ও স্বামী আবদুল মন্নান (৪৫)।
 চিকিৎসাধীন শাহিনুর বেগম অভিযোগ করে বলেন, আমাদের দির্ঘবছরের বসত বাড়িতে প্রতিপক্ষ প্রতিবেশি মো. হাদিস গং জোর পূর্বক আমাদের জমিতে পথের মধ্যে বেড়া দেয় এবং টয়লেট স্থাপন করে। আমি বাধাঁ দিলে হাদিসের নেতৃত্বে হাসান,জাকির,আবু খাঁ,সরোয়ার,বাকেরসহ ১০/১২জন ভাড়াটে সন্ত্রাসী এনে আমাদের উপর হামলা করে। এসময় হাদিস গং দা’সেনি ও লাঠিসোঠা দিয়ে আমাকে মারধর করে। আমার ডাক চিৎকারে আমার স্বামী মন্নান আমাকে উদ্বার করার চেষ্টা করলে তাকেও লাঠি দিয়ে মারধর করে। এসময় তাঁদের হাতে থাকা ইট দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার মাথা ও শরীরে এলোপাথারি আঘাত করে গুরুতর জখম করে। এ ছাড়াও হাদিসের ছেলে হাসান উত্তেজিত হয়ে আমার ৩বছরের শিশু পুত্র আবিরকে টয়লেটের ট্যাঙ্কির মধ্যে ছুড়ে ফেলে দেয়। এ ঘটনায় স্থানীয় গ্রাম পুলিশ ও চরফ্যাশন থানা পুলিশ খবর পেয়ে আমাদের উদ্ধার করে। আবদুল মন্নানের চাচা জলিল বেপারী বলেন, আমাদের ২একর ৮০ শতাংশ জমি জাকির গং ও হাদিস গং দীর্ঘদিন ধরে জোর জবর দখলের পায়তারা করে আসছে। হামলার ঘটনা সম্পর্কে হাদিস বলেন, তাঁরা তাদের ক্রয়কৃত জমিতে বেড়া উত্তলন করতে গেলে মন্নান ও তাঁর স্ত্রী শাহিনুরের সঙ্গে বিবাদ হয়। চরফ্যাশন থানার এসআই নাজমুল জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি মনির হোসেন মিয়া বলেন, তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...