অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

দৌলতখানে বিজয়ী ও পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১২ই নভেম্বর ২০২১ রাত ০৮:৫৯

remove_red_eye

৫১৭

দুই ইউনিয়নে অর্ধশত আহত

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে ভবানীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বিজয়ী ও পরাজিত ইউপি সদস্য প্রার্থীর সমর্থকরের মধ্যে শুক্রবার দফায় দফায় হামলা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছে। এদের মধ্যে বিজয়ী প্রার্থী মো: সিরাজ ও পরাজিত প্রার্থী মো: কামালসহ ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় জড়িত ছয়জনকে থানা হেফাজতে নেয়া হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়াদের ওপর পুলিশ সার্বক্ষণিক নজর রেখেছে।

স্থানীয়রা জানান, শুক্রবার বেলা এগারোটার দিকে দৌলতখান উপজেলা পরিষদ কমপ্লেক্স সংলগ্ন চৌরাস্তায় সিরাজ মেম্বার ও কামালের সমর্থকদের মধ্যে সংর্ঘষ হয়। এতে সিরাজ মেম্বারের সমর্থক আহতরা হলেন মো: সিরাজ, জাফর, হানিফ, শামীম, জাকির হেসেন, আলমগীর, কবির, মিরাজ, দুলাল, মাকসুদ ও বাচ্চু। কামালের সমর্থকদের মধ্যে আহতরা হলেন কামাল হোসেন, আজাদ, বাবুল, মিরাজ, ছলেমান ও ছোটন। উভয় পক্ষের ২০ জনকে দৌলতখান হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

অপরদিকে মেদুয়া ইউনিয়নের ৭ নং ওর্য়াডের মোরগ প্রতীকে বিজয়ী প্রার্থী জামাল উদ্দিনের বিরুদ্ধে তালা প্রতীকের পরাজিত প্রার্থী শাহে আলমের বাড়িঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার নির্বাচনে বিজয়ী হয়ে জামালের নেতৃত্বে রাতে বিজয় মিছিল বের করা হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা কালাম সর্দার বাড়ি শাহে আলমের ঘরে হামলা ও ভাংচুর চালায়। হামলাকারীরা ইদ্রিস, আবদুল করিম, সজিব, সাকিব, কালাম, আমিরুননেছা, ইয়ানুর বেগমকে বেধড়ক পিটিয়ে আহত করে। এদের মধ্যে গুরুতর আহত প্রথম চারজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...