বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২১ দুপুর ১২:০১
৬৪১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখান উপজেলার ৭ ইউনিয়নের আজ বৃহস্পতিবার সকাল থেকে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে ।সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হলেও তার আগেই ভোর থেকে বিভিন্ন বয়সী নারী পুরুষ ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে ভোটারের স্বস্তি প্রকাশ করে। দৌলতখানের ৭ ইউনিয়নের নির্বাচনে চরখলিফা ইউনিয়নেএই প্রথমবার ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচন চলাকালে নিরাপত্তা নিশ্চিতে উপজেলায় মোট দুই প্লাটুন বিজিবি, তিন প্লাটুন র্যাব, প্রায় সাড়ে ৬ শ পুলিশ ও ১ হাজার ১৭৩ জন আনসার ও কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে দশজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
দৌলতখান উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে যে সাতটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সে ইউনিয়নগুলো হলো মদনপুর ইউনিয়ন, মেদুয়া ইউনিয়ন, ভবানীপুর ইউনিয়ন, চরপাতা ইউনিয়ন, উত্তর জয়নগর ইউনিয়ন, দক্ষিণ জয়নগর ইউনিয়ন, চরখলিফা ইউনিয়ন।
অপরদিকে চরখলিফা ইউনিয়নের নৌকা প্রতীকের শামীম হোসেন অমি চৌধূরী বিনা প্রতিদ্ব›দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া ১৬ জন চেয়ারম্যানসহ , ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মোট ২৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
উপজেলার সাত ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৩৯ জন। এর মধ্যে মোট পুরুষ ভোটার ৫২ হাজার ২১ জন ও মহিলা ভোটার ৪৮ হাজার ১১৮ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬৯ টি। মোট ভোট কক্ষ ২৮১ টি।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত