বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই নভেম্বর ২০২১ রাত ১০:৩১
৬৪১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ঢাকা- ভোলা নৌ রুটের এমভি গ্লোরী অব শ্রীনগর লঞ্চের ২০৮ নম্বর কেবিনের জানালা ভেঙে নগদ ৪০ হাজার টাকা, প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৫ ভরি স্বর্ণালংকারসহ মুল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গিছে সংর্ঘবদ্ধ একটি চক্র। সোমবার রাতে ওই লঞ্চ কেবিনে সস্ত্রীক যাত্রী ছিলেন ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি নাজিউর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ এম. ফারুকুর রহমান । এ ঘটনায় প্রথমে ঢাকা সদর ঘাটের নৌ পুলিশে জিডি করা হয়েছে। বুধবার তা কেরানীগঞ্জ থানায় মামলা হিসেবে নেয়া হয়।
অধ্যক্ষ ফারুকুর রহমান জানান, নৌ-ধর্মঘটের পর দিন তিনি সহ তার স্ত্রী ঢাকা সদর ঘাট থেকে এমভি গেøারী অব শ্রীনগর-৭ লঞ্চ যোগে ভোলার উদ্দেশ্যে রওনা দেন। ওই লঞ্চের ২০৮ নং কেবিনের ভেতর লাগেজপত্র ও তার স্ত্রীর প্রায় ১৫ ভরি স্বর্নালংকার , নগদ ৪০ হাজার টাকাসহ ভ্যানিটি ব্যাগ রেখে কেবিন তালা বন্ধ করে পাশের ভিআইপি-২ নম্বর কেবিনে বসে পরিচিতদের সঙ্গে গল্প করছিলেন। ফিরে এসে দেখেন তার ২০৮ নম্বর কেবিনের জানালা ভেঙে ভেতর থেকে সব মালামাল নিয়ে গেছে সংঘবদ্ধ চক্রটি। এমন পরিস্থিতিতে মানুষিক ভাবে ভেঙে পড়েন ফারুকুর রহামান ও তার স্ত্রী। বিষয়টি লঞ্চ মালিক পক্ষ ও স্টাফদের জানানোর পর তারা নাম মাত্র দেখতে এসে ৫ / ৭ মিনিট অবস্থান করে ফিরে যান।
লঞ্চের ম্যানেজার মোঃ রুহুল আমিন জানান, তাদের কী করার আছে। কে বা কারা জানালা ভেঙে ভেতর থেকে মালামাল নিয়েছে , তা তারা দেখতে পান নি। এ ঘটনায় ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, লঞ্চ স্টাফদের তদারকি না থাকায় সংঘবদ্ধ চক্রটি লঞ্চে অবস্থান করে এমন ছিনতাই , চুরি- ডাকাতির সুযোগ নেয়। তারা বিষয়টির খোজ খবর নিচ্ছেন বলে জানান। এমন ঘটনায় ক্ষোভ জানান ভোলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম. হাবিবুর রহমান, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, নাগরিক কমিটির সহসভাপতি সাবেক অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ ।
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত