অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

ভোলা-ঢাকা রুটে লঞ্চের কেবিন ভেঙে ১০ লাখ টাকার স্বর্ণালংকার লুটের ঘটনায় থানায় মামলা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই নভেম্বর ২০২১ রাত ১০:৩১

remove_red_eye

৬১৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ঢাকা- ভোলা নৌ রুটের এমভি গ্লোরী অব শ্রীনগর লঞ্চের ২০৮ নম্বর কেবিনের জানালা ভেঙে নগদ ৪০ হাজার টাকা, প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৫ ভরি স্বর্ণালংকারসহ মুল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গিছে সংর্ঘবদ্ধ একটি চক্র। সোমবার রাতে ওই লঞ্চ কেবিনে সস্ত্রীক যাত্রী ছিলেন ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি নাজিউর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ এম. ফারুকুর রহমান । এ ঘটনায় প্রথমে ঢাকা সদর ঘাটের নৌ পুলিশে জিডি করা হয়েছে। বুধবার তা কেরানীগঞ্জ থানায় মামলা হিসেবে নেয়া হয়।
 অধ্যক্ষ ফারুকুর রহমান জানান, নৌ-ধর্মঘটের পর দিন তিনি সহ তার স্ত্রী ঢাকা সদর ঘাট থেকে এমভি গেøারী অব শ্রীনগর-৭ লঞ্চ যোগে ভোলার উদ্দেশ্যে রওনা দেন। ওই লঞ্চের ২০৮ নং কেবিনের ভেতর লাগেজপত্র ও তার স্ত্রীর প্রায় ১৫ ভরি স্বর্নালংকার , নগদ ৪০ হাজার টাকাসহ ভ্যানিটি ব্যাগ রেখে কেবিন তালা বন্ধ করে পাশের  ভিআইপি-২ নম্বর কেবিনে বসে পরিচিতদের সঙ্গে গল্প করছিলেন। ফিরে এসে দেখেন তার ২০৮ নম্বর কেবিনের জানালা ভেঙে ভেতর থেকে সব মালামাল নিয়ে গেছে সংঘবদ্ধ চক্রটি। এমন পরিস্থিতিতে মানুষিক ভাবে ভেঙে পড়েন ফারুকুর রহামান ও তার স্ত্রী। বিষয়টি লঞ্চ মালিক পক্ষ ও স্টাফদের জানানোর পর তারা নাম মাত্র দেখতে এসে ৫ / ৭ মিনিট অবস্থান করে ফিরে যান।
লঞ্চের ম্যানেজার মোঃ রুহুল আমিন জানান, তাদের কী করার আছে। কে বা কারা জানালা ভেঙে ভেতর থেকে মালামাল নিয়েছে , তা তারা দেখতে পান নি। এ ঘটনায় ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, লঞ্চ স্টাফদের তদারকি না থাকায় সংঘবদ্ধ চক্রটি লঞ্চে অবস্থান করে এমন ছিনতাই , চুরি- ডাকাতির সুযোগ নেয়। তারা বিষয়টির খোজ খবর নিচ্ছেন বলে জানান।  এমন ঘটনায় ক্ষোভ জানান ভোলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম. হাবিবুর রহমান, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, নাগরিক কমিটির সহসভাপতি সাবেক অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ ।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...