অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


প্রধানমন্ত্রীর দূরদর্শীতায় দেশ এখন খাদ্যে সয়ংসম্পূর্ণ : এমপি শাওন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই নভেম্বর ২০২১ রাত ১০:২০

remove_red_eye

৬১৮




লালমোহন প্রতিনিধি :  ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, এক সময়ের খাদ্য ঘাটতির বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নের্তৃত্বের ফলে আজ খাদ্যে সয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিণত হয়েছে। বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলা করে ও বাংলাদেশকে খাদ্যে সয়ংসম্পূর্ণ রাখতে সক্ষম হয়েছেন প্রধানমন্ত্রী  শেখ হাসিনা।
দেশের কৃষি ও কৃষক বাঁচাতে এখাতে ব্যাপক ভতূর্কি দিয়েছে সরকার। বিএনপি-জামাত জোট সরকারের সময়ে সার দাবি করায় প্রাণ দিতে হয়েছিল কৃষকদের, আর বঙ্গবন্ধু কন্যা সরকারের আমলে বিনামূল্যে সার ও বীজ কৃষকের দ্বারে দ্বারে।
বুধবার সকালে লালমোহন উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটরিয়মে খরিপ-২/২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে  রাসায়নিক সার ও বীজ ও কম্বাইন্ড হারবেস্টার মেশিন বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, শেখ হাসিনা সরকার, কৃষি বান্ধব সরকার। আওয়ামী লীগ যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে, কৃষির উন্নয়ন হয়, কৃষকের ভাগ্যোন্নয়ন হয়, দেশের উন্নয়ন হয়। স্বল্প ভূমির দেশে কৃষকদের যুগোপযোগি প্রশিক্ষণ দেয়ার ফলে দেশ এখন খাদ্যে উদ্বৃত্ত রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে পরিচিত। এটা শেখ হাসিনার অবদান।
উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিনসহ আরো অনেকে।






জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

আরও...