অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই নভেম্বর ২০২১ রাত ১০:৪৪

remove_red_eye

৬৭৬

আকতারুল ইসলাম আকাশ : ভোলায় সড়ক দুর্ঘটনায় মো. কাঞ্চন বেপারি (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ভোলা-ইলিশা মহাসড়কের ইলিশা তুলাতলি নামক জায়গায় এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
ইলিশা তদন্ত পুলিশ ও প্রত্যাক্ষর্দীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে ইলিশা বাজার থেকে ভোলার উদ্দেশ্যে দুই আরোহীসহ একটি মোটরসাইকেল যাচ্ছিল। মোটরসাইকেলটি ভোলা-ইলিশা মহাসড়কের তুলাতলি নামক জায়গায় পৌঁছালে বৃদ্ধ কাঞ্চন বেপারি রাস্তা পারাপার হতে গিয়ে মোটরসাইকেলটির সাথে সজোরে ধাক্কা খেয়ে মাটিতে লুটে পড়েন। পরে স্থানীয়রা বৃদ্ধকে ও মোটরসাইকেলের দুই আরোহীকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেলে নিয়ে যেতে বলেন। বৃদ্ধের পরিবারের লোকজন বরিশাল না নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে আসলে রাত সাড়ে নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।
আহত অবস্থায় হাসপাতালে মোটরসাইকেলের দুই আরোহী চিকিৎসাধীন আছেন।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শেখ ফরিদ উদ্দিন জানান, এখন পর্যন্ত এবিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। বৃদ্ধের মরদেহ বাড়িতেই আছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আরও...