বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২১ রাত ০৯:৪৩
৬৫৫
বোরহানউদ্দিন প্রতিনিধি : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলী আজম মুকুল এমপি বলেছেন, ষোল কোটি মানুষের ভরসাস্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃষকরাই এদেশের প্রাণশক্তি এবং অর্থনৈতিক উন্নয়নের কারিগর হিসেবে স্বীকৃত। তিনি বলেন, কৃষকদের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী নিরলস কাজ করছেন। ভতূর্কি দিয়ে দিয়ে তিনি কৃষকদের সার,বীজ,কৃষি উপকরণের ব্যবস্থা সহ বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সার,বীজ বিতরণের উদ্যোগ নিয়েছেন। তিনি সোমবার বোরহানউদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে রবি মৌসুমে ৩ হাজার ৮৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার,বীজ বিতরণ ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন, যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কৃষকরা যাতে ধানের মৌসুমে ন্যায্যমূল্য পান এজন্য তিনি ভতূর্কি দিয়ে অনলাইন মাধ্যমে আবেদনের ভিত্তিতে সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান কেনার ব্যবস্থা করেছেন। এসময় তিনি উপস্থিত সকলের কাছে প্রধানমন্ত্রী জন্য দোয়া কমনা করেন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহি অফিসার মো. শোয়াইব আহমাদের সভাপতিত্বে ওই সময় আরো বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে সাংসদ আলী আজম মুকুল ৩ হাজার ৮৫০ জন কৃষকের মাঝে সাড়ে ৪১ মেট্রিক টন ডিএপি ও ৩০ দশমিক ৬৫ মেট্রিক টন এমওপি সার বিতরণ করেন। এছাড়া ৫০০ জন কৃষকের মাঝে গমবীজ, ৫৭১ জন কৃষকের মাঝে ভূট্রাবীজ, ৪৪০ জন কৃষকের মাঝে সরিষা বীজ, ৮৮০ জন কৃষকের মাঝে সূর্যমূখী বীজ, ২১০ জন কৃষকের মাঝে বাদাম বীজ,৭০০ জন কৃষকের মাঝে মুগডাল বীজ ও ১২০ কৃষকের মাঝে খেসারী বীজ বিতরণ করেন।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত