লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৭ই নভেম্বর ২০২১ রাত ০৯:১৫
৭৭৪
লালমোহন প্রতিনিধি : লালমোহনে এক কেজি ফল কিনতে ৯০ গ্রাম কম পাচ্ছেন ক্রেতারা। কিছু ফল ব্যবসায়ী কাগজের ঠোঙ্গার ওজন বাড়িয়ে ফল বিক্রি করছেন। এতে ৭০ থেকে ৯০ গ্রাম করে কম দেওয়া হচ্ছে ক্রেতাদের। এতে ক্রেতারা নিজের অজান্তেই একজন ঠকছেন ২০ থেকে ৪০ টাকা। লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, সহকারি কমিশনার ভূমি মো. জাহিদুল ইসলাম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলার মো. মাহমুদুল হাসান রোববার বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করলে ফল ব্যবসায়ীদের এই জালিয়াতি ধরা পরে। এসময় মোবাইল কোর্টে বেশ কিছু দোকানে জরিমানাও করা হয়।
লালমোহন উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে লালমোহন বাজার ও আশেপাশের বিভিন্ন নিত্যপণ্যেও দোকান ও রেস্টুরেন্টে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর আওতায় বিভিন্ন শাস্তিযোগ্য অপরাধে ১৯ জন ব্যক্তিকে অর্থদন্ড প্রদান করা হয়। এতে মোট জরিমানা করা হয় ৩৯ হাজার টাকা।
উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা বলেন, ঠোঙ্গার ওজন বাড়িয়ে ফল বিক্রি করা, বাজারে দোকানের বাইরের ফুটপাত দখল করে দোকানের পণ্য সাজিয়ে রেখে পথচারীদের পথচলাতে বিঘœ ঘটানো, রেস্টুরেন্ট ফ্রিজে রান্না করা খাবারের সাথে রান্নার কাঁচামাল এক সাথে রাখা ও রান্না করা খাবার রাস্তার পাশে উন্মুক্ত অবস্থায় রাখা সহ মুদি দোকানে পণ্যের মূল্য তালিকা না রাখায় এসব জরিমানা করা হয়।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত