বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৭ই নভেম্বর ২০২১ রাত ০৯:১৪
৬৭৯
কামরুল ইসলাম : ভোলায় নতুন জাতের আমন ধান ব্রি হাইব্রিড-৬ কর্তণ উপলক্ষে মাঠ দিবস পালিত হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চরমনসা সবুজ বাংলা কৃষি খামারে এ মাঠ দিবস পালন করা হয়।
মাঠ দিবস অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (সরেজমিন উইং) এ কে এম মনিরুল আলম, বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলম, ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু মো. এনায়েত উল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, সবুজ বাংলা কৃষি খামারের সত্বাধিকারী ইয়ানুর রহমান বিপ্লবসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা । সংশ্লিষ্টরা জানান, এ বছর ভোলা জেলায় এই নতুন জাতের ধান পরীক্ষামূলক চাষ করা হয়। পরীক্ষামূলক এ ধান চাষে ফলনে লক্ষ্যমাত্রা ছিল প্রতি হেক্টরে ৭ মেট্রিক টন । কিন্তু ফলন হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি প্রতি হেক্টর ৭.১৫ মেট্রিকটন। ভালো ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত