বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই নভেম্বর ২০২১ সন্ধ্যা ০৭:৪৪
৭৮৩
বাংলার কণ্ঠ ডেস্ক : বৈঠকের শুরুতে লঞ্চ ভাড়া ৮৩ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছিল বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি। বর্তমানে নির্ধারিত প্রতি কিলোমিটারে লঞ্চ ভাড়া ১ টাকা ৭০ পয়সার স্থলে ৩ টাকা ১১ পয়সা করার প্রস্তাব দিয়েছিল সংগঠনটি। রোববার (৭ নভেম্বর) বিকেল চারটায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে এ প্রস্তাব দেওয়া হয়।
এরপর দীর্ঘ আলোচনা এবং দর কষাকষির এক পর্যায়ে মালিক সমিতির তরফ থেকে কিলো প্রতি ১ টাকা ৪১ পয়সার বদলে ৭৫ পয়সা বাড়ানোর ব্যাপারে প্রস্তাব দেওয়া হয়। প্রাথমিকভাবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ৪৯ পয়সা বাড়ানোর ব্যাপারে সম্মতি প্রকাশ করে। কিন্তু সে প্রস্তাবে রাজি হয়নি লঞ্চ মালিক সমিতির নেতৃবৃন্দ।
অবশেষে সন্ধ্যা সাড়ে ৭টায় দ্বিপাক্ষিক আলোচনার পর প্রতি কিলোমিটারে লঞ্চ ভাড়া সরকারি তরফ থেকে ৬০ পয়সা বাড়িয়ে ২ টাকা ৩০ পয়সা করার ব্যাপারে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির নেতৃবৃন্দের কাছে তাদের সম্মতি জানান। এখন থেকে একজন যাত্রীর লঞ্চ ভ্রমণের জন্য প্রতি কিলো মিটারে খরচ পড়বে ২ টাকা ৩০ পয়সা। যা ২০১৩ সাল থেকে ছিল ১ টাকা ৭০ পয়সা।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর ডিজেলের মূল্য লিটারে ১৫ টাকা বাড়ার প্রেক্ষিতে সারা দেশে গত শুক্রবার থেকে যাত্রীবাহী বাস এবং লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত