অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে হৃদয় ছোঁয়া আড্ডার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করলো ‘বেতুয়া সাহিত্য কুটির’

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই নভেম্বর ২০২১ রাত ০৮:৪১

remove_red_eye

৫৪৬

লালমোহন প্রতিনিধি : প্রাণবন্ত আড্ডার মধ্য দিয়ে লালমোহনে আত্মপ্রকাশ করলো “বেতুয়া সাহিত্য কুটির” সংগঠন। ৫ নভেম্বর বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত লালমোহন প্রেসক্লাবে হৃদয় ছোঁয়া এ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত হন দুই বাংলার কবি নীহার মোশারফ, কথা সাহিত্যিক লালমোহন করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের প্রভাষক বাশার ইবনে মমিন, লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জাকিয়া ইসলাম, সিকদারহাট আদর্শ নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জামাল ও লালমোহন প্রেসক্লাব সভাপতি আব্দুস সাত্তার। এছাড়া উপস্থিত ছিলেন লালমোহনের নিয়মিত লেখক মো. জসিম জনি, নুরুল আমিন, সাব্বির আলম বাবু, এরশাদ সোহেল, মাহমুদ হাসান লিটন, কবি জুবায়ের বিন ইয়াছিন, কবি মোঃ জাবের আল আব্দুল্লাহ। সভায় উপস্থিত সকলে আলোচনায় অংশ নেন এবং স্বরচিত কবিতা আবৃত্তি করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে সকলের সিদ্ধান্তমতে বেতুয়া সাহিত্য কুটিরের আহবায়ক কমিটি গঠন করা হয়। মো. জসিম জনিকে আহবায়ক, কবি নুরুল আমিন ও সাব্বির আলম বাবুকে যুগ্ম আহবায়ক করে বেতুয়া সাহিত্য কুটিরের নতুন কমিটি গঠন করা হয়। মাহমুদ হাসান লিটন, এরশাদ সোহেল, জুবায়ের বিন ইয়াছিন, মোঃ জাবের আল আব্দুল্লাহ সদস্য মনোনিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি এরশাদ সোহেল।
বাশার ইবনে মমিন, নীহার মোশাররফ, নজরুল ইসলাম জামাল, আব্দুস সাত্তার ও জাকিয়া ইসলাম বেতুয়া সাহিত্য কুটিরের উপদেষ্টা নির্বাচিত হন। সভায় নতুন লেখক সৃষ্টি, লেখা প্রকাশের সুযোগ সৃষ্টি, মিনি পাঠাগার ও সাহিত্য ম্যাগাজিন প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...