চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০২১ রাত ০৯:২১
৬২৪
এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন : ভোলার চরফ্যাসনে সরকারি আবাসনের ঘর দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের হামলায় ৪জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৪নভেম্বর) বেলা ২টায় চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের অন্নদাপ্রসাদ গ্রামে অবস্থিত আবাসনে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, আসলামপুর ৬নং ওয়ার্ডের বাসিন্দা ছালেকা বেগম (৪৫) ঝুমুর (২২) ও আজাদ (৩৫) শিরিনা (২২)।
আহত ছালেকা বেগম অভিযোগ করে বলেন, আমার বাড়িঘর ও ভিটেমাটি না থাকায় আমি ও আমার পরিবারের লোকেরা অন্নদাপ্রসাদ গ্রামের সরকারি আবাসনের একটি ঘরে দীর্ঘদিন ধরে বসবাস করি। আমার প্রতিবেশী হাসনাইনের স্ত্রী তানিয়া ঐ আবাসনের পরিত্যাক্ত ঘরে থাকার জন্য চেষ্টা করে। পরে স্থানীয় আজাদ ও আমজাদ এসে তানিয়া ও তাঁর মা মাইনুরকে লাঠিসোঁটা দিয়ে এলোপাথাড়ি মারধর করে ঘর থেকে বের করে দেয়।
মারধরের ঘটনা ও ঘর দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের মারামারি চলাকালে আমার ছেলে হানিফ (২৫) মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও করতে গেলে আমাকে ও আমার ছেলে হানিফসহ আমার মেয়ে ঝুমুরকে এলোপাতাড়ি আজাদ ও আমজাদসহ ৪/৫ জন মিলে মারধর করে রক্তাক্ত ফোলা জখম করে। পরে স্থানীয় এলাকাবাসী আমাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে।
আজাদ হামলার অভিযোগ অস্বীকার করে বলেন,তানিয়া ও তাঁর মা মাইনুর বেগম আমার ভাই আমজাদের দখলে থাকা আবাসনের ঘর জোর পূর্বক দখল করতে গেলে আমি ও আমার ভাই বাঁধা দেই। এসময় মাইনুরের ভাই শরীফ ও মাইনুর এবং তানিয়ার জামাই হাসনাইনসহ ১০/১২জন একত্রিত হয়ে আমাদের মারধর করে। এছাড়াও ছালেকার স্বামী নুর হোসেন ফরাজি হাতে থাকা কোদালের বাট দিয়ে আমার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। এঘটনায় চরফ্যাশন থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে সূত্রে জানা গেছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত