বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে আগস্ট ২০১৯ রাত ১১:১৮
৯৭৮
বোরহানউদ্দিন প্রতিনিধি : ছোট ছেলের সাথে অভিমান করে মা তার শরীরে কেরোসিন ঢেলে আতœহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় ভোলা পারুল (৩৫) নামে ওই নারীর মৃত্যু হয়। আর এই মর্মান্তিক ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে। নিহত পারুল ভোলার বোহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দালালপুর গ্রামে মৃত ইকবাল পাটোয়ারীর স্ত্রী।
নিহতের ভাই ফরহাদ হোসেন জানান, আমার বোন পারুলের স্বামী ইকবাল পাটোয়ারী মিস্তি কাজ করতো। গত দেড় বছর আগে সে হেপাটাইটিস বি রোগী আক্রান্ত হয়ে মারা যান। তার পর বাপের বাড়িতেই থাকতে পারুল। তাদের দুই ছেলে রাব্বি (১৯) ও রবিন (১১)। পারুলের স্বপ্ন ছিলো তার দুই ছেলে পড়াশুনা করে ভাল কোন সরকারি চাকরি করবে। রাব্বি পঙ্গু হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্সে পড়ছে। আর রবিন স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশুনা করছে। বোনের স্বামীর মৃত্যুর পর রাব্বি ঢাকায় পড়াশুনার পাশাপাশি প্রাইভেট পড়িয়ে ও আমাদের কিছুটা সহযোগীতা তাদের সংসার চলে আসছিল।
নিহতের ননদ নাছিমা বেগম জানান, নিহত পারুলের ছোট ছেলে রবিন কয়েক দিন ধরে মাদ্রায় যাচ্ছে না। মঙ্গলবার সকালে মাদ্রার শিক্ষক তার জন্য বাড়ি পর্যন্ত আসেন। কিন্তু ছোট ছেলেকে অনেক চেষ্টা করেও মাদ্রাসায় পাঠাতে পারেনি। ধারনা করা হচ্ছে তাই ছেলের সাথে অভিমান করে দুপুরে ঘরে পাশের বাগানে শরীরে কেরসিন ঢেলে আগুনে জ্বালিয়ে দেয়। বাগানের ভিতরে একটি শিশু দেখতে পেয়ে ডাকচিৎকার দিলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে বিকাল ৮ টায় ভোলা সদও হাসপাতালে তাকে ভর্তি করে। ভোলা সদও হাসপাতালের দায়িত্বরত ডা:ফারজানা খান জানান,তারা গুরুতর অগ্নি দগ্ধ ওই রোগীকে বরিশাল রেফার করেন। কিন্তু যাওয়ার আগেই সন্ধ্যা ৭ টায় তিনি মারা যান। বোরহানউদ্দিন থানার ওসি মোঃ এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত