অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০২১ রাত ০৯:০৪

remove_red_eye

৫২৭

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন পৌরসভা ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শাহাবুদ্দিন ও তার ভাইদের নারীলোভী, সন্ত্রাস, চাঁদাবাজ আখ্যা দিয়ে তাদেরকে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে ওই ওয়ার্ডের কয়েকজন নারী পুরুষ। বৃহস্পতিবার সকালে লালমোহন বাজার চৌরাস্তায় এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বলা হয়, গত পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহাবুদ্দিন নারীলোভী ও সন্ত্রাসী।  তিন বিয়ের পরও একই এলাকার এক স্কুল পড়ুয়া মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে এবং গত সোমবার ওই ছাত্রীকে নিয়ে উধাও হয় শাহাবুদ্দিন। এ নিয়ে থানায় অভিযোগ পরবর্তী মেয়েকে ফিরে পেলেও শঙ্কা কাটেনি ওই পরিবারের।
শাহাবুদ্দিনের ৫ ভাইয়ের মধ্যে সকলেই বিভিন্ন অপকর্মেও সাথে জড়িত বলে অভিযোগ করা হয়। শাহাবুদ্দিন ৩ বিয়ে করেছে এবং তার ৬টি সন্তান রয়েছে। তার আরও দুই ভাইও তিনটি করে বিয়ে করেছে।
মানববন্ধনে ৩নং ওয়ার্ড শেখ রাসেল স্মৃতি সংসদ’র সাধারণ সম্পাদক রাজভীর সাগর ও স্কুল ছাত্রীর বাবা ও মাসহ আরও অনেকে অংশ নেন।
এ বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর প্রার্থী শাহাবুদ্দিন বলেন, জমি সংক্রান্ত বিরোধের কারণে এবং তার রাজনৈতিক জীবন ধ্বংসসহ হেয় করার জন্য একটি চক্র মানববন্ধন করেছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...