অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা নভেম্বর ২০২১ রাত ১০:০৯

remove_red_eye

৬৩২

আকতারুল ইসলাম আকাশ : ভোলায় সড়ক দুর্ঘটনায় নজির আহম্মেদ (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী। তাৎক্ষণিকভাবে আহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে ভোলা-বরিশাল মহাসড়কের বান্দের পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে এগারোটার দিকে বরিশাল বাকেরগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে এক যুবক ভোলায় আসছিলেন। মোটরসাইকেলটি ভোলা-বরিশাল মহাসড়কের বান্দের পাড় এলাকায় পৌঁছালে রাস্তা পারাপার হতে গিয়ে বৃদ্ধ নজির আহম্মেদ মোটরসাইকেলটির সাথে সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলে লুটে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা নজির আহমেদ ও মোটরসাইকেল আরোহীকে স্পিডবোট যোগে বরিশাল শেরে-বাংলা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় স্পিডবোটে নজির আহমেদের মৃত্যু হয়। আহত অবস্থায় মোটরসাইকেল আরোহীকে ভর্তি করা হয় হাসপাতালটিতে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন জানিয়েছেন, মৃত্যু নজির আহমেদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নজির আহমেদের মরদেহ তাঁর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং মোটরসাইকেলটি স্থানীয় ফারুক মেম্বারের জিম্মায় রাখা হয়েছে।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...