চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২রা নভেম্বর ২০২১ রাত ০৯:১৩
৬০৮
এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন : দুই সাংবাদিকের বিরুদ্ধে ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানায় মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকদের সংগঠন। চরফ্যাশন সাংবাদিক কল্যাণ তহবিলের সদস্য ও আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি এম নোমার চৌধুরী, অনলাইন জার্নালিস্ট এ্যাসোশিয়েশন এবং মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য স্বদেশ প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সিরাজুল ইসলামসহ তাদের পরিবারের ১৩ সদস্যের বিরুদ্ধে চরফ্যাশন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্ত করে রিপোর্টের জন্য দুলারহাট থানাকে নির্দেশ দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের ফরিদাবাদ গ্রামে গত ২০ জুলাই বিকালে ওই দুই সাংবাদিকের বাড়ির নারিকেল গাছ থেকে স্থানীয় হানিফ, হিরন, এমরান, আল আমীন, তাছলিমা বেগম, নুরজাহান,হাফেজা বেগম গংরা নারিকেল পারে।
নারিকেল পারার বিষয় নিয়ে দুই সহদোর সাংবাদিকের পিতা নুরুল ইসলাম তার আরেক ছেলে আনোয়ার ও সিরাজুল ইসলামসহ পরিবারের ৫/৬জনকে কুপিয়ে ও পিটিয়ে যখম করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় তখন দুলারহাট থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ চার কিশোরগ্যাংকে আটক করলেও বাকী আসামীকে আটক না করে ফয়সালার কথা বলে দুলারহাট থাানার ওসি মোরাদ হোসেন। স্থানীয় আহম্মদপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, মুজিবনগর ইউপি চেয়ারম্যানর আব্দুল ওয়াদুদ মিয়া, সাবেক ইউপি সদস্য রুহুল আমীন রনি, বর্তমান সদস্য ইব্রাহীম, কামরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিকদের বসত বাড়ির জমি মাপ দেন। এতে হানিফ মাঝিদের জমি থেকে সাড়ে ১৩শতাংশ জমি পাওয়ানা হয় ওই সাংবাদিক পরিবার। প্রতিপক্ষরা এ জমি সাংবাদিক পরিবারকে তাঁরা বুঝিয়ে না দিয়ে উল্টো চরফ্যাশন আদালতে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে গত ২৫ অক্টোবর। এদিকে দুই সাংবাদিক ও তাঁর পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেয়ায় চরফ্যাশন সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি ইয়াছিন আরাফাত, সাধারণ সম্পাদক যুগান্তর প্রতিনিধি আমির হোসেন, অনলাইন জার্নালিস্ট এ্যাসোশিয়েশন চরফ্যাশন শাখার সভাপতি সমকাল প্রতিনিধি নোমান সিকদার, সম্পাদক ইত্তেফাক প্রতিনিধি মিজান নয়ন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আমাদের সময় প্রতিনিধি আদিত্য জাহিদ, সম্পাদক সংবাদ প্রতিদিন প্রতিনিধি নুরুল¯œাহ ভূইয়া প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত