অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় নিয়োগ পাচ্ছেন ৩৭ পুলিশ কনস্টেবল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা নভেম্বর ২০২১ রাত ০৯:৫৩

remove_red_eye

১২১০

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলায় তদবির বিহীন ও ৯টি ধাপে যোগ্যতার প্রমান দিয়ে নিয়োগ পাচ্ছেন ৩৭ পুলিশ কনস্টেবল । দালাল মুক্ত পরিবেশে কঠোর নিয়মের  মধ্য দিয়ে রবিবার  অনুষ্ঠিত হয়  ৩৭টি পদের জন্য  লিখিত পরীক্ষা । প্রথম পর্যায়ে ৭টি শারীরিক ইভেন্ট পরীক্ষায় ১ এক হাজার ৪শ ৩৪ জন অংশ নিয়ে লিখিত পরীক্ষার জন্য উর্ত্তীণ হন ৪১১ জন।
 পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,  নিয়োগ পরীক্ষায় কোন প্রকার অনিয়ম দুর্ণীতির সুযোগ নেই। এটি দালাল মুক্ত পরীক্ষা বলেও দাবি করে পুলিশ সুপার বলেন, কেউ প্রতারিত হবেন না। কোন দালালের কাছে যাবেন না।  এই পরীক্ষা পুলিশ হেড কোয়াটার থেকে নিয়ন্ত্রন করা হচ্ছে। শতভাগ স্বচ্ছতার মধ্য দিয়ে নিয়োগ পরীক্ষা সপন্ন করা হচ্ছে। পরীক্ষা মনিটরিং করছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদসহ পুলিশের চৌকস একটি টিম। এবার অন-লাইনে আবেদন করেন ১৭ হাজার প্রার্থী। এদের মধ্যে অন লাইন যাচাইতে  ১ হাজার ৪৩৪ জন শারীরিক পরীক্ষার জন্য মনোনীত হন। বাদ পড়েন ১৫ হাজার ৬৬৬ জন। দুই দিন আগ থেকে পুলিশ লাইনস এ অনুষ্ঠিত  শারীরিক পরীক্ষার ৭টি ধাপ অতিক্রম করতেই বাদ পড়েন ১ হাজার ২৩ জন। রবিবার ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে  লিখিত পরীক্ষা দিয়ে  বেড় হওয়ার সময় মরিয়ম বেগম জানান, স্বচ্ছতার মধ্য দিয়ে এমন নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পেরে তাদের ভালো লাগছে। তারা মনে করেন যোগ্যতার ভিত্তিতি পুলিশে নিয়োগ পেলে এরা দেশের জন্য প্রকৃত সেবা দিবেন। একই কথা জানান, মোঃ সালাউদ্দিনসহ পরীক্ষার্থীরা। শারীরিক পরীক্ষার প্রতিটি ধাপের পরীক্ষাই ছিল চড়ান্ত পরীক্ষা । প্রতি ধাপেই শতাধিক বাদ পড়েন। তাই কঠোর অনুশীলনের মধ্য দিয়ে লিখিত পরীক্ষার জন্য মনোনীত হন এরা। মনপুরা উপজেলার বিরহ চন্দ্র দাস জানান, তিনি শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও পায়ে ব্যথা পাওয়া  পরের পরীক্ষা দিতে পারেন নি।
 অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, বিগত বিছরগুলোতে এভাবে শারীরিক পরেীক্ষা নেয়া হতো না। এবার আগেই ৯০ ভাগ যাচাই বাছাই হয়। শতভাগ স্বচ্ছতার মধ্য দিয়ে পরীক্ষা সম্পন্ন হচ্ছে বলেও দাবি ওই পুলিশ কর্মকর্তারা। এখানে কোন প্রকার সুপারিশের সুযোগ নেই বলেও জানান তিনি।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...