বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২১ রাত ০৮:৫৮
৮৫৪
এম ইসমাইল : ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর থেকে সরগরম হয়ে উঠেছে ভোলার মাছঘাটগুলো। ইলিশ মাছের জালে ইলিশ কম পাওয়া গেলেও মিলেছে পাঙ্গাশ। বাজারে পাঙ্গাশের দাম চওড়া হওয়াতে স্বস্তি ফিরে পাচ্ছে জেলেরা। রবিবার (৩১ অক্টোবর) সকালে ভোলা সদর উপজেলার ইলিশা,কাটির মাথা, তুলাতলী, নাছির মাঝি, ভোলার খালসহ বিভিন্ন জেলে পল্লী ঘুরে দেখা মেলে এমন চিত্রের।
ইলিশা মাছ ঘাটের জেলে সাজল বলেন, গত দু'ই তিন দিন ধরে ইলিশ মাছের সাথে বড় জাতের পাঙ্গাস পাইতেছি । বাজারে পাঙ্গাস মাছের দাম বেশি থাকায় কিছুটা স্বস্তি ফিরে পাচ্ছি। আজকে সকালের খেয়ায়েও বেশ কিছু পাঙ্গাস পেয়েছি। ভোলার খালের আড়তদার কামাল বলেছেন, গত মঙ্গলবার থেকে ইলিশের ট্রলারে আসছে নদীর পাঙ্গাশ। এই কয়েক দিন ধরে পাঙ্গাশ বেশী আসছে আড়ৎএ। ক্রেতারাও ইলিশের বদলে পাঙ্গাশ কিনছেন। ৯-১০ কেজি ওজনের পাঙ্গাস ঢাকার বাজারজাত করছি। আড়তে কেজি ৫০০-৫৫০ টাকা দামে বিক্রি হচ্ছে। পরানগঞ্জ বাজারের মাছ বিক্রেতা হেজু বলেন, কার্তিকের শুরু থেকে শেষ পর্যন্ত ভোলার অঞ্চলের মেঘনা নদীতে জেলেদের জালে প্রচুর পাঙ্গাশ ধরা পড়ে। মঙ্গলবার নিষেধাজ্ঞা শেষে আড়তে ইলিশের চেয়ে পাঙ্গাশ বেশী আসছে। দামও একটু কম। পাঙ্গাসের আমদানী এভাবে অব্যাহত থাকলে দাম আরও কমবে। জহির সিকদার জানান, ৮-১০ কেজি ওজনের পাঙ্গাশ খুচরা বিক্রি করেছি ৬০০-৬৫০ টাকা দরে।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত