বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২১ রাত ০৮:৫২
৭৫৪
জীবন ও জমির নিরাপত্তা চান চরবাসীরা
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাশন উপজেলার মুজিব নগর ইউনিয়নের বিচ্ছিন্ন সিকদার চরের সরকারি খাস ১৮শ একর জমি ভূমি দস্যুরা কৃষকের ধান লুট করার জন্য চর দখলের জন্য পায়তারা করছে । ১৫ বছর আগে সরকার থেকে ৭শ একর জমি বন্দোবস্ত নেয়া এক হাজার পরিবারকেও উৎখাত করছে ওই ভূমি দস্যুরা। জীবন ও জমির নিরাপত্তা দাবি করে রবিবার ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভূমিহীন সমবায় সমিতি’র ব্যানারে স্থানীয়রা। সংগঠনের সাধারণ সম্পাদক আলম বাচ্চু লিখিত অভিযোগে জানান, তেঁতুলিয়া নদীর বুকে জেগে ওঠা চরে ভূমিহীন হিসেবে ১৯৯১ সালে তারা ওই চরে গিয়ে বসবাসের পাশপাশি চাষাবাদ শুরু করেন। ১৯৯৫ ও ১৯৯৬ সালে সরকার থেকে ৭শ পরিবারকে এক একর করে ৭০০ একর জমি বন্দোবস্ত দেয়। চরে এর কিছুদিন পরেই ভূমি দস্যু নাছির পেদার ছেলে আসলাম, শাজাহান সরদারের ছেলে সোহেল, মাহামুদুল হাসানের নেতৃত্বে ৫০ / ৬০ জন ওই চর দখলে মরিয়া হয়ে ওঠে। এরা ৯২৪ ও ১২১৩ দাগ নং উল্লেখ করে ওই চরের জমি তাদের বলে দাবি করে। প্রকৃত পক্ষে ওই চরে ওই সব দাগ নেই। এমন মিথ্য্ াও জাল কাগজ বানিয়ে এরা জমির মালিকানা দাবি করে চরের ১১শ একর জমি দখল করেন। এদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে এওয়াজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিনের বিরুদ্ধে। এদের অত্যাচারে একে একে চর ছেড়ে যেতে বাধ্য হচ্ছে ভূমিহীন পরিবারগুলো। এদিকে ভূমিহীন সমবায় সমিতির পক্ষে হাইকোর্টে রিট আবেদন করলে ২০১৮ সালের ১০ এপ্রিল হাইকোর্টের বিচারপতি আশরাফুল ইসলাম ও বিচারপতি কামরুল কাদেরের বেঞ্চ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন। ওই আদেশের পরও ভূমিহীন পরিবারগুলো গত তিন বছরে কোন সুফল পান নি। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা সংগঠনের সহসভাপতি আবুল কালাম ফরাজি, নির্বাহী সদস্য রুমা বেগম, এসাক মাঝি জানান তারা এখন নিরাপত্তাহীনতায় রয়েছেন। তারা জীবনের নিরাপত্তার দাবি করেন। অপরদিকে ওই চরের জমি দখলকারী আসলাম পেদা জানান, তারা করো জমি দখল করেন নি। মালিকানার সত্বে তারা জমি ভোগ দখল করছেন। এদিকে এমন দখলের প্রতিযোগিতায় ওই চরে যে কোন সময় বড় ধরনের সংঘাতের আশংকা করছেন স্থানীয়রা।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত