অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবীতে সংবাদ সম্মেলন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে অক্টোবর ২০২১ রাত ০৯:১৫

remove_red_eye

৫৮২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : প্রকৃতি ও পরিবেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষায় জ্বালানী হিসেবে কাঠের ব্যবহার বন্ধ করে ভোলার  ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয়ার দাবি উঠেছে। শনিবার দুপুরে ভোলা মিউনিসিপ্যাল কো-অপারেটিভ ভবনে সংবাদ সম্মেলন করে এই দাবি জানিয়েছে "ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন" নামের একটি সংগঠন।
সংবাদ সম্মেলনে ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন  কমিটির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, প্রতিনিয়ত অবাদে লাখ লাখ টন গাছ জ্বালানী হিসেবে উজার হচ্ছে। এতে প্রকৃতি ও পরিবেশ হুমকির মুখে পড়েছে। তাই পরিবেশ রক্ষায় ভোলায় প্রাপ্ত বিপুল পরিমান প্রাকৃতিক গ্যাস আবাসিক ও শিল্প করখানায় ব্যবহারের দাবি জানিয়েছেন।
তিনি আরও বলেন ভোলার বোরহানউদ্দিন উপজেলাস্থ শাহাবাজপুর গ্যাসকুপের গ্যাস আবাসিক এলাকায় সংযোগ প্রদানের জন্যে কোটি কোটি টাকা ব্যায় করে ৪০ কিলোমিটার পর্যন্ত গ্যাসলাইন টানা হয়েছে। তাতে লক্ষাধিক পরিবারকে গ্যাস সংযোগ প্রদান সম্ভব। কিন্তু মাত্র দুই হাজার পরিবারকে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। তিনি বলেন তিন বছর পূর্বে ভোলায় গ্যাস সরবরাহের দায়িত্বে থাকা সুন্দরবন গ্যাস কোম্পানীর ডিমান্ড নোট অনুযায়ী ১২শত পরিবার থেকে গ্যাস সংযোগের জন্যে টাকা জমা দেওয়া সত্বেও গ্যাস সংযোগ পাচ্ছে না। তা ছাড়া আরো ৪ হাজার পরিবার গ্যাস সংযোগ পাওয়ার জন্য আবেদন করেছে। কিন্তু সংযোগ দেয়া হচ্ছেনা।
 সংবাদ সম্মেলনে “ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটি”র নেতৃবৃন্দ অতি দ্রæত গ্যাস সংযোগ প্রদানের দাবি জানিয়েছে।

সংবাদ সম্মেলনে প্রবীণ সাংবাদিক আবু তাহের, ভোলা মিউনিসিপ্যাল কো-অপারেটিভের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

আরও...