অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০২১ রাত ০৯:২৩

remove_red_eye

৬৩৭



লালমোহন  প্রতিনিধি : ভোলার লালমোহনে নারিকেল গাছ থেকে পড়ে জিহাদ হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ১নং ওয়ার্ড কচুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। জিহাদ ওই এলাকার কালাম বেপারির ছেলে।
জানা যায়, জিহাদের পার্শ্ববর্তী শিকদার বাড়িতে গিয়ে নারিকেল গাছে উঠে। এসময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।