বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২১ রাত ০৯:০৯
৬২২
অমিতাভ অপু : ভোলার মেঘনার শাহবাজপুর চ্যানেল , তেঁতুলিয়া ও সাগর মোহনায় ইলিশের ডিম ছাড়ার জন্য ২২ দিন মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও জেলেদের জালে কাঙ্খিত ইলিশ মিলছে না নদীতে। হতাশ জেলেরা। দিন ভর জাল ফেলে নৌকা প্রতি ( যে নৌকার জেলে সংখ্যা ৪ থেকে ৬ জন) মিলছে না ১৫ থেকে ২০ টি ইলিশ। তাও আকার ছোট। দাম হালি প্রতি ৫শ থেকে ৭শ টাকা। দিন শেষে এক এক জেলের আয় ৩০০ টাকা। ওই টাকায় সংসারের ব্যয় বহন সম্ভব হচ্ছে না। অপরদিকে ১০০টি ইলিশের মধ্যে বড় ৭ থেকে ৯ গ্রাম ওজনের পাওয়া যাচ্ছে মাত্র ৫ থেকে ৭টি। এর মধ্যে পাইট ( ডিম ছেড়েছে) ইলিশই বেশি। বাজাওে ওই ইলিশের চাহিদা কম। অপরদিকে ছোট ইলিশের পেটেও ডিম দেখা যাচ্ছে। ওই সব ইলিশ ডিম ছাড়ার সুযোগ পায় নি । বুধবার এমন কথা জানান ইলিশার মেঘনা পাড়ের মাছ ব্যবসায়ী ইউছুফ বেপারী, ধনিয়া এলাকার বশির মাঝি ও দৌলতখানের ইলিশের সর্ব বৃহৎ আড়তদার মোঃ আব্দুল হাই।
বাংলাদেশ মৎস্য গবেষনা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ইলিশ গবেষক ড. আনিসুর রহমান জানান, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত ইলিশের ভরা প্রজনন মৌসুম হিসেবে ওই সময় সব নদীতে মাছ ধরা বন্ধ ছিল। স্বাভাবিক ভাবেই ২৫ অক্টোবরের পর নদী এলাকায় ইলিশ খুব একটা থাকে না। শীতের প্রভাবও পড়তে শুরু করছে। নদীর পানিতে তাপমাত্রা কমে আসছে। ফলে ডিম ছাড়ার পর ইলিশ সাগরে ফিরে যাচ্ছে। একই কথা উল্লেখ করে ভোলার জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজাহারুল ইসলাম জানান, ডিম ছাড়ার পর মা ইলিশ এ এলাকায় থাকে না। ভাটার ¯্রােতে ওই ইলিশ সাগরে ফিরে যায়। দৌলতখান উপজেলার চৌকিঘাটের মাছ ব্যবসায়ী আব্দুল হাই জানান, নদীতে ইলিশ আছে কিনা বা বিচরণ রয়েছে কিনা এটি তারা সহজে বুঝতে পারেন। নদীর পানি নাকের কাছে আনলেই তারা উপলব্ধি করতে পারেন। তিনি বলেন, তার ঘাটে ১০০ জেলে ট্রলারে সহ¯্রাধিক জেলে মাছ ধরার কাজে রয়েছে। নদীতে মাছ ধরা না পাড়ায় জেলেরা এই পেশা ছেড়ে দিয়ে অন্য পেশায় নিয়োজিত হচ্ছে। আব্দুল হাই জানান বর্তমানে ছোট ইলিশের পেটে ডিম রয়েছে। যা জেলেদের জালে ধরা পড়ছে। তিনি ২৫ অক্টোবর পর্যন্ত না রেখে ২৮ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা সময় রাখা প্রয়োজন ছিল। অপর দিকে ৪ তারিখ না রেখে ১০ তারিখ থেকে শুরুর সময় নির্ধারন করলে যথাযথ হতো। এতে যেমনি ব্যবসায়ীরা লাভবান হতো। তেমনি জেলেরাও কিছু টাকা হাতে পেত। ইলিশার ইউছুফ বেপারী জানান, তাদের ঘাটের ৫শ নৌকা বা ট্রলার রয়েছে। এর মধ্যে বর্তমানে নদীতে রয়েছে মাত্র ১০০ জেলে নৌকা। নৌকা প্রতি পাওয়া যাচ্ছে ৪ / ৫ হালি ইলিশ। এতে ৬ / ৭ জনের নৌকায় নিজেদের খাওয়ার টাকা জোটে না। ২৫ তারিখ বিকালে যারা জাল ফেলে ছিল , ওই সময় এক এক নৌকা ৫ থেকে ৭ হাজার টাকার ইলিশ পেয়ে ছিল। বুধবার এক এক নৌকা মাত্র ৫শ থেকে ৭শ টাকার মাছ পেয়েছে। এতে জ্বালানী খরচ মেটানো সম্ভব হচ্ছে না বলে জানান বশির মাঝিসহ অনেকে।
অপরদিকে ডিম ছাড়ার পর মা ইলিশ ধরা হলে , ওই মাছের কোন স্বাদ থাকে না। ফলে বাজারে ওই মাছের চাহিদাও নেই। ফলে ২২ দিনের নিষেধাজ্ঞা উঠে গেলেও নদীতে চলছে আকাল । ফলে এর প্রভাব পড়েছে জেলে পরিবারে। চরম অভাব অনটনের মধ্যে দিন কাটাচ্ছে জেলেরা । এমনটা জানান মৎস্যজীবী সমিতির নেতারা।
আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু
ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার
ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার
প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল
বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু
ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত
ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত