চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২১ রাত ০৯:২৮
৫৯৫
চরফ্যাসন প্রতিনিধি : ভোলার চরফ্যাসনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো. শান্ত(১৭) নামের এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছেন মো. আসাদ নামের আরো এক ছাত্র। পথচারীরা গুরুতর অবস্থায় দু’জনকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মো. শান্তকে মৃত ঘোষণা করেন এবং অপর আহত মো. আসাদকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বুধবার সকালে চরফ্যাসন-বেতুয়া লঞ্চঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. শান্ত এওয়াজপুর ইউনিয়নের পশ্চিম এওয়াজপুর গ্রামের আবুল কালামের ছেলে।
প্রত্যক্ষদশীরা জানান, দুই কিশোর সকালে মোটরসাইকেল যোগে চরফ্যাসন সদর থেকে বেতুয়া লঞ্চঘাটের দিকে যাচ্ছিলেন। তাদের দ্রæতগামী মোটরসাইকেলটি রাস্তায় মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। এসময় আরোহীসহ দু’জনই গুরুতর আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে যান।
নিহতের স্বজন জামাল উদ্দিন চকিদার জানান,নিহত মো. শান্তর এক আতœীয় তাদের পরিবারের জন্য ঢাকা থেকে লঞ্চযোগে কিছু মালামাল পাঠান। সকালে শান্ত ও তার বন্ধু আসাদ বেতুয়া ঘাটের লঞ্চ থেকে ওই মালামাল আনতে মোটরসাইকেল নিয়ে বের হন। কিছুক্ষণ পরে অপরিচিত এক ব্যাক্তি তাদের ফোন দিয়ে জানান তারা মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাদেরকে চরফ্যাসন হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এমন খবরে স্বজনরা হাসপাতালে ছুটে গেলে কর্মব্যরত চিকিৎসক শান্তকে মৃত বলে জানান এবং গুরুতর আহত কিশোর আসাদকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করেন।
চরফ্যাসন থানার ওসি মো. মনির হোসেন মিয়া জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত