মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২১ রাত ০৯:১০
৭৪৮
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় সেই গৃহবধূকে ধর্ষণের ঘটনার মামলার পাঁচ আসামীর মধ্যে আরও এক আসামীকে আটক করেছে পুলিশ। এনিয়ে পুলিশ প্রধান আসামী সহ দুই জনকে আটক করলো। তবে ঘটনার সাথে জড়িত অপর ৩ আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে ধর্ষণের পাশাপাশি পাশবিক নির্যাতনে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ অসহ্য যন্ত্রনায় আতœচিৎকার করছেন মুঠোফোনে জানিয়েছেন ওই গৃহবধূর বড় বোন। তিনি আরও জানান, ওরা ধর্ষণের পাশাপাশি কামড় ও আচঁড়ে সমস্ত শরীর রক্তাক্ত করেছেন।
বুধবার ভোর রাত ৩ টায় পুলিশ উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলা বাজারের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে মামলার ৫ নম্বর আসামী সেলিম মেকারকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। পরে সকালে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, গৃহবধূকে ধর্ষণের মামলার ৫ আসামীর মধ্যে দুইজনকে আটক করা হয়েছে। অপর তিন আসামী ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত রোববার রাতে মহিলা কণ্ঠে নাম ধরে ডেকে ঘরের দরজা খুলে ৫ যুবক জোরপূর্বক হাত-পা ও মুখ বেঁধে বাড়ির পাশের বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এক গৃহবধূকে। পরে স্থানীয়রা রক্তাত্ত অবস্থায় উদ্ধার করে মনপুরা হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ভোলা জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনায় গত সোমবার ওই গৃহবধূ ৫ জনকে আসামী করে মামলা করে। ঘটনাটি উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামে ৫ নং ওয়ার্ডে ওই গৃহবধূর বাড়ীর পাশে বাগানে ঘটে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত