বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১লা ডিসেম্বর ২০১৯ রাত ০৮:২২
১১০১
বাংলার কণ্ঠ প্রতিবেদক || ভোলায় সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শনিবার বিকালে বিশাল শো-ডাউন করে আনন্দ শোভাযাত্রা বের করে সদ্য গঠিত ভোলা সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগ কমিটির নেতারা। নেতাকর্মী ও সমর্থকরা ব্যান্ড বাজিয়ে, ব্যানার ফেষ্টুন নিয়ে এতে অংশ নেন। একে অপরের মধ্যে মিষ্টি বিতরণ করেন। এক কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রা নিয়ে নেতৃবৃন্দ জেলা শহর প্রদক্ষিণ করেন। মিছিল আর শ্লোগানে ছিল মুখরিত। এ সময় শ্লোগান ছিল, ভোলা জেলার মাটি, তোফায়েল ভাইয়ের ঘাটি। আমরা সবাই মুজিব সেনা, দেশ চালাবেন শেখ হাসিনা। পরে বাংলাস্কুল মাঠের ভাসানী মঞ্চে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, নির্বাচিত কিমিটির পক্ষে সদর উপেজলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মোশারফ হোসেন, সম্পাদক মোঃ নজরুল ইসলাম গোলদার, সহ সভাপতি জাকির হোসেন তালুকদার, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান হাসনাইন আহমেদ হাসান, পৌর কমিটির সভাপতি নজিবুল্লাহ নাজু, সাধারন সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, সহ-সভাপতি হোসেন আহম্মদ, সাংগঠনিক সম্পাদক রবিশ^র হাওলাদার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টুটুল, দফতর সম্পাদক বিপ্লব পাল কানাই।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত