অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

দৌলতখানে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২১ রাত ০৯:০৩

remove_red_eye

৬২১

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে পুকুরের পানিতে ডুবে রিপা (১৫) নামে দশম শ্রেণী পড়–য়া এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে দশটায় উপজেলার চরখলিফা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চানকাজি হাওলাদার বাড়িতে এ ঘটনানা ঘটে। রিপা ওই বাড়ির রফিকুল ইসলাম হাওলাদারের মেয়ে। সে উপজেলার জয়নাল আবেদীন ল্যাবোরেটরি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিল।
মৃতের স্বজনরা জানান, রিপা দীর্ঘদিন যাবত মৃগী রোগে আক্রান্ত ছিল। বুধবার সকালে ভাতের চাল ধোয়ার জন্য সে ঘরের পেছনের পুকুর ঘাটে যায়। এ সময় তার মা ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে উঠে তার মা তাকে ঘরে না দেখে পুকুর ঘাটে যান। ঘাটে চাল ছড়ানো ছিটানো অবস্থায় চালের পাত্র পড়ে থাকতে দেখে রিপা মৃগী আক্রান্ত হয়ে পানিতে পড়ে যেতে পারে বলে তার মায়ের সন্দেহ হয়। এ সময় তিনি পানিতে নেমে রিপাকে ডুবন্ত অবস্থা থেকে তুলে আনেন। সাথে সাথে হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বলেন, মৃত ছাত্রী মৃগী রোগী হয়ে থাকলে থানায় সাধারণ ডায়রী করা হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...