লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২১ রাত ০৮:৫৯
৬৩৭
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে বিনা অনুমোতিতে ডায়াগনস্টিক ব্যবসা করায় এক ডায়াগনস্টিককে ৫০ হাজার টাকা জরিমানা ও ওই ডায়াগনস্টিকের এক ভূয়া প্যাথলজিস্টকে আটক করে ৭ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে লালমোহন উত্তর বাজার গোরস্থানের সামনে বেস্ট হোপ ডায়াগনস্টিক সেন্টারকে এ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জাহিদুল ইসলাম। তবে ডায়াগনস্টিকের মালিককে পাওয়া যায়নি। ওই ডায়াগনস্টিকের মালিক কালমা ইউনিয়নের মো. তরিকুল ইসলাম রনি।
জানা গেছে, উত্তর বাজার গোরস্থানের সামনে বেস্ট হোপ ডায়াগনস্টিকের কার্যক্রম চললেও এ ডায়াগনস্টিকের কোন অনুমোদন নেই। ডায়াগনস্টিকে কয়েকজন মেডিকেল অফিসারের নাম ব্যবহার করে বিজ্ঞাপন দিলেও ওইসব ডাক্তাররা সেখানে বসেন না। লালমোহন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন ও ডা. জংশেদ আলম এদের নাম ব্যবহার করে ডায়াগনস্টিকের ভেতরে ও বাইরে বড় করে বিজ্ঞাপন লাগানো আছে। অথচ এ ডাক্তারগণ জানান, তারা এই ডায়াগনস্টিকে বসেন না। কিন্তু এরপরও তাদের নাম ব্যবহার করা হচ্ছে। তাদেরকে নিষেধ করলেও ক্ষমতার প্রভাবে ডাক্তারদের নাম ব্যবহার করছেন। একইভাবে আরো কয়েকজন ডাক্তারও এখানে বসেন না, কিন্তু তাদের নাম ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম জানান, বেস্ট হোপ ডায়াগনস্টিকে অভিযান চালিয়ে তাদের কোন অনুমোদন পাওয়া যায়নি। তাই ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মো. রহমান নামে একজনকে আটক করে ৭দিনের কারাদন্ড দেওয়া হয়েছে। সে ওই ডায়াগনস্টিকের ভুয়া প্যাথলজিস্ট। তার কোন কাগজপত্র নেই। রহমানের বাড়ি ভোলার কালিবাড়ি রোড।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত