অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

গণমাধ্যমকর্মীদের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে অক্টোবর ২০২১ রাত ১০:৫৪

remove_red_eye

৬৪০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলাকে আরো অধিকতর নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদে পরিণত করার লক্ষ নিয়ে কাজ করবে জেলা পুলিশ। ভোলায় যোগদানের পর সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় এই প্রত্যয় ব্যক্ত করেছেন ভোলার নবাগত পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম।
মঙ্গলবার পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় গণমাধ্যমকমীরা ভোলার আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিত তুলে ধরেন। বিশেষ করে সদ্য বিদায়ী পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর দায়িত্বকালে নির্বাচন এবং পুলিশ সদস্য নিয়োগ প্রক্রিয়য়া যেমন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও পুলিশ সদস্য নিয়েগে যেন তেমনই তার উপর জোন দিয়েছেন।
এ সময় পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, পুলিশ সদস্য নিয়োগে হেডকোয়াটার থেকেই সুষ্ঠু ও স্বচ্ছতার উপর জোর দেয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় বর্তমানে যে প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে তা প্রশ্নবিদ্ধ হওয়ার কোন সুযোগ নেই। অপর দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশ নির্বাচন কমিশন ও দায়ত্বরত প্রশাসনের অধিনে থেকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে সর্বদা স”েষ্ট থাকবে। পুলিশ সুপার আরও বলেন, তিনি যতদূর জেনেছেন, ভোলা আইন শৃঙ্খলার দিক থেকে অনান্য অনেক জেলা থেকে বেশ উন্নত ও শান্তিপূর্ণ একটি জেলা। তারপরও এই শান্তিময় জনপদকে আরও অধিকতর নিরাপদ ও শান্তিপূর্ণ করে গড়ে তুলতে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি ভোলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গণমাধ্যমসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সহাযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, সম্পাদক অমিতাভ রায় অপু, প্রবীণ সাংবাদিক আবু তাহের, আজকের ভোলা পত্রিকার সম্পাদক মুহাম্মদ শাওকাত হোসেন, প্রেসক্লাব সহসভাপতি জুন্ন ু রায়হান, নাসির লিটন, এ্যাডভোকেট শাহাদাত হোসেন শাহীন, এ্যাডভোকেট মনিরুল ইসলাম, কামরুল ইসলাম, এম. হেলাল উদ্দিন, নেয়ামত উল্ল্যাহ, হাসনাইন আহমেদ মুন্না, মো:ছিদ্দিকুল্লাহ, আদিল হোসেন তপু, ছোটন সাহা, মনিরুল ইসলাম প্রমূখ। 

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

আরও...