বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪শে অক্টোবর ২০২১ রাত ০৮:৫০
৫৫৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামী ফরহাদ হোসেন টিটব মুন্সি (৪৫) কে কুপিয়ে হত্যা করেছে তার দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় ঘাতক স্ত্রী নুর নাহার বেগম (৩৫)কে আটক করেছে পুলিশ। নিহত মো. ফরহাদ হোসেন টিটব উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের বেলায়েত হোসেন মুন্সির ছেলে।
রবিবার ভোররাতে উপজেলার আলীনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রুহিতা গ্রামের পন্ডিতের পোল সংলগ্ন শিয়ালি বাড়িতে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ফরহাদ হোসেন টিটব তার শ্বশুরবাড়ি আলী নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রুহিতা গ্রামে নতুন ঘর তুলে স্ত্রী নুরুন নাহার বেগমকে নিয়ে বসবাস করে আসছিলেন। কিন্তু পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হতো। রবিবার ভোর রাতে কথাকাটাকাটির একপর্যায়ে নুর নাহার প্রথমে ফরহাদের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন। পরে বটি দিয়ে ফরহাদের শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে হত্যা করে ডান পা কেটে ফেলে। এঘটনা স্থানীয়রা টের পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে। এবং হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করেন।
ভোলা সদর মডেল থানার এসআই মো. কবির সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক স্ত্রী নুর নাহার বেগমকে আটক করা হয়েছে। এছাড়াও নিহত ফরহাদ হোসেন টিটবের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত