অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে এ্যাসিল্যান্ডে নাম ভাঙিয়ে টাকা হাতিয়েছে প্রতারক চক্র

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২১ রাত ১১:৩৩

remove_red_eye

৭১৭

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনের সহকারী কমিশনার (ভূমি) এর নাম ভাঙিয়ে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে লালমোহন পৌর শহরের মিতু বেকারীতে ০১৬১০৪৭৩০৩৭ নাম্বার থেকে কল দিয়ে নিজেকে লালমোহনের এ্যাসিল্যাÐ দাবী করে বিকাশের মাধ্যমে ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়  একটি প্রতারক চক্র। এছাড়াও মুসলিম, আরাফাত, আপ্যায়ন ও আরজু হোটেল মালিকদের নাম্বার সংগ্রহ করে তাদেরকেও কল দিয়ে টাকা চেয়েছিল চক্রটি।

জানা যায়, লালমোহন পৌরসভার লাইসেন্স শাখার কর্মকর্তা মফিজুল ইসলামকে ওই প্রতারক চক্র নিজেকে লালমোহনের এসিল্যাÐ দাবী করে ওই সব দোকান মালিকদের কাছে পাঠানো হয়। এর মধ্যে আরাফাত হোটেল ও মুসলিম হোটেল মালিকদের বিষয়টি সন্দেহ হলে তারা লালমোহন এসিল্যান্ড অফিসে যান। সেখানে গিয়ে জানতে পারেন  প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন তারা। 

এদিকে, নিজের নাম জড়ানোর কারণে বিষয়টি খতিয়ে দেখতে সোমবার রাতে মাঠে নেমেছেন লালমোহন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম। এসময় তিনি দোকান মালিকদের বক্তব্য অনুযায়ী পৌরসভার লাইসেন্স শাখার কর্মকর্তা মফিজুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। মফিজুল ইসলাম নিজেও ওই চক্রের প্রতারণার শিকার হওয়ায় তাকে পরে ছেড়ে দেওয়া হয়। 

এ ব্যাপারে লালমোহন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম বলেন, আমার নাম ভাঙিয়ে বিভিন্ন দোকান থেকে টাকা দাবী করার অভিযোগ পেয়েছি। আমি বিষয়টি খতিয়ে দেখেছি। পরে জানতে পেরেছি এটি একটি প্রতারক চক্রের কাজ। 

তিনি আরও বলেন, যদি কেউ আমার নাম করে অর্থ দাবী করে বিষয়টি দ্রæত আমাকে জানানোর অনুরোধ রইলো।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...