বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২১ দুপুর ০১:৫৯
৬১৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিভিন্ন পেশাজীবিদের সমন্বয়ে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি হয়েছে। ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার দুপুর ১২ টায় ভোলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ আওয়ামী লীগ, যুবলীগ সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের কয়েক শত নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সাবেক পিপি এ্যাডভোকেট জুলফিকার আহমেদ, জেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, ভোলা প্রেসক্লাব সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডর ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: সফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ , জেলা ছাত্রলীগ সভাপতি রাইহান আহমেদ, স্কুল শিক্ষক মো: জকির হোসেন প্রমূখ।
মানববন্ধন থেকে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ার আহবান জানানো হয়। এসময় বক্তারা বলেন বাংলাদেশ প্রাচীনকাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত। এখানে মুসলিম, হিন্দু, বৈদ্ধ, খ্রিস্টান সকলে মিলেমিশে একত্রে বসবাস করছে। যার যার ধর্মীয় অনুষ্ঠানাদী সে সে শান্তিপূর্ণভাবে পালন করছে। কিন্তু একটি বিষেশ চক্র রাজনৈতিক উদ্দশ্য হাসিলের জন্য সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে রাজনৈতিক ফয়দা হাসিলের চেষ্টা করছে। এদেরকে সকলে মিলে একত্রে প্রতিহত করতে হবে। এসময় বক্তারা এসব ঘটনার যথাযথ তদন্ত করে প্রকৃত দোষীদের খুজে বের করে দৃষ্টান্তমূলক সাস্তি দাবী করেন।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত