অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় পানি খাওয়া নিয়ে বৌভাত অনুষ্ঠানে হামলায় ৫ জন আহত

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০২১ রাত ১০:৪১

remove_red_eye

৬৬৯

মনপুরা  প্রতিনিধি : ভোলার মনপুরায় বৌভাত অনুষ্ঠানে পানি খাওয়া নিয়ে তর্ক-বির্তকের জেরে মারামারি ঘটনা ঘটে। এতে কণে পক্ষের মা, ভাই-বোন সহ ৫ জন আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সোমবার এই ঘটনায় কণের বাবা আইয়ুব আলী মনপুরা থানায় লিখিত অভিযোগ করেন। পরে মনপুরা প্রেসক্লাবে এসে ওই ঘটনায় অভিযোগ করছেন কণের মা, ভাই ও ভাবি।

এর আগে রোববার দুপুরে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের ৬ নং ওয়ার্ডে জামাই আল-আমিনের বাড়িতে বৌভাতে মারামারির ঘটনা ঘটে।

মারধরে আহতরা হলেন, কণের মা নুর নাহার বেগম, বোন কমলা, ভাই নাজিম, ভাবি মুক্তা ও চাচাতো ভাই খলিল। এদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামে।

কণের মা নুরনহার বেগম জানান, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা নুরনবীর ছেলে আল-আমিনের কাছে গত বৃহস্পতিবার আমার মেয়ে তানজিলা আক্তার মিমের বিবাহ দেই। বিয়ের দুইদিন পর গত রোববার জামাই বাড়িতে বৌভাত অনুষ্ঠানে যাই। সেখানে ঘটক রুবেল ১০ হাজার টাকা দাবী করে। পরে জামাই পক্ষের লোকজন জামাই ও মেয়ের জন্য জামা-কাপড় নিয়ে আসেনি কেন কথা বলতে শুরু করে। পরে খাওয়ার টেবিলে পানি খাওয়ার জন্য পানি দিতে বললে তর্ক-বির্তক শুরু করে জামাই পক্ষের লোকজন। একপর্যায়ে ঘটক রুবেল ও ছিদ্দিক সহ আরোও ৫-৭ জন মারধর শুরু করে। ঘটনার পর থেকে মেয়েকে নিয়ে জামাই আল-আমিন পালিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।

এই ব্যাপারে মনপুরার ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব অলি উল্লা কাজল জানান, বৌভাত অনুষ্ঠানে মারামারি ঘটনা ঘটেছে। কণে পক্ষকে আইনি প্রদক্ষেপ গ্রহনের জন্য বলা হয়েছে।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, বৌভাত অনুষ্ঠানে কণে পক্ষের লোকজনকে মারধর করার লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...