চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২১ সন্ধ্যা ০৭:৫৮
৫৫৭
চরফ্যাসন প্রতিনিধি : ঝড়ের কবলে পড়ে ভোলার দক্ষিণে চরফ্যাশন উপজেলার মেঘনা নদীতে ৯ যাত্রীসহ সবজী বোঝাই ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় জুনায়েদ নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছে ট্রলার মালিক স্বপন (৩০) ও তার মা বিলকিছ বেগম (৫০) । আজ রবিবার দুপুর ১ টার দিকে হঠাৎ করে ঝড়ের কবলে পড়ে কুকরী মুকরী ইউনিয়নের চর পাতিলার ট্রলারটি ডুবে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজদের উদ্ধারে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ কোস্টগার্ড ও পুলিশ চেষ্টা চালাচ্ছেন।
কুকরী মুকরী ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেন মহাজন জানান, দুপুরে চর পাতিলা থেকে স্বপন মাঝির ট্রলারটি সবজি সহ ৯জন যাত্রী নিয়ে কচ্চপিয়া ঘাটের উদ্দেশ্যে রওয়ানা করে। কিছুদূর যাওয়ার পর হঠাৎ করে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি পাতিলা সংলগ্ন মেঘনা নদীতে ডুবে যায়। তাৎক্ষণিক জুনায়েদ নামের ৩ বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ট্রলার মালিক স্বপন ও তার মা বিলকিছ। অন্য ট্রলারের সহায়তায় ৬ যাত্রী জীবিত উদ্ধার হয়েছে। নিখোঁজদের বাড়ি চর পাতিলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর পরই চেয়ারম্যানসহ চর মানিকা কন্টিজেন্টের কোস্টগার্ড ও দক্ষিণ আইচা থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে বৈরি আবহাওয়া ও নদী উত্তাল থাকায় উদ্ধার কাজে সমস্যা হচ্ছে। উদ্ধার টিমে থাকা কোষ্টগার্ড এলএস আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, পূর্ণিমার জোতে উত্তাল ঢেউয়ের কারনে কাছ থেকে দেখা স্বপন (৩০) বিলকিস (৫০) সাগরের গভীরে হারিয়ে যায়। ফলে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত