অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় মা ইলিশ সংরক্ষন অভিযানের অগ্রগতি বিষয়ে জেলা টাস্কফোর্স কমিটির মতবিনিময় সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২১ রাত ০১:১৫

remove_red_eye

৫২২



 বাংলার কণ্ঠ প্রতিবেদক:  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার বলেন,দেশের ইলিশ কেন্দ্রিক অর্থনীতি বৃদ্ধি করতে হলে  মা ইলিশ সংরক্ষন সহ  বিভিন্ন  অভিযান সঠিক ভাবে সাস্তবায়ন করতে হবে। তাহলেই    ইলিশের উৎপাদন  বাড়বে বলে জানান। শনিবার (১৬ অক্টোবর) দুপুরে ভোলার জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে  মা ইলিশ সংরক্ষন অভিযান ২০২১ বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে জেলা টাস্কফোর্স কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য এ কথা জানান।

তিনি আরো বলেন,দেশে বর্তমান ৪৫ লাখ মেট্রেক টনের একটু বেশি মাছ উৎপাদন হয়। তার মধ্যে ২০২০-২১ অর্থ বছরে ৫ লাখ ৭০ হাজার মেট্রেক টন ইলিশ মাছ উৎপাদন হয়েছে।
তিনি আরো জানান,ইলিশ মাছ দেশের জিডিপিতে ১ % ভূমিকা রাখছে। আমরা আশাকরি এবছর আরো বাড়বে।


যা দেশের অর্থনীতিকে আরো বিকাশিত করবে।দেশের মোট ইলিশের একটা বড় অংশ জোগন দেয় হয় ভোলা থেকে। গত বছর এই জেলা থেকে ১ লাখ ৭৫ হাজার ৩৯০ মেট্রিক টন ইলিশ ধরা পরেছে ভোলা থেকেই। সুতরাং এটাই প্রমানিত ভোলাই ইলিশের সবচেয়ে বেশি উৎপাদনকারী জেলা।সেই জন্য ভোলাকে আমরা আলাদা ভাবে গুরুত্ব প্রদান করছি। এখানে জেলের সংখ্যা যেমন বেশি তেমনি সরকারি বরাদ্ধ ভিজিএফ এর সুবিধাও এখানে বেশি বরাদ্ধ দেয়া হচ্ছে জেলেদের কথা চিন্তা করে।


 অতিরিক্ত সচিব আরো বলেন,সরকার চায় জাতীয় মাছ ইলিশ  এর আরো সমৃদ্ধি ঘটাতে। ইলিশ কেন্দ্রিক অর্থনীতিকে আরো সমৃদ্ধি করতে। ইলিশ যেন জাতীয় আয়ের ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখে সেজন্য সরকার চেষ্টা করছে। তার জন্য আমাদের সকলকে ইলিশ উৎপাদন বাড়াতে সার্বিক সহযোগীতা করতে হবে।আমরা এই ইলিশ মাছ কেন্দ্রিক অর্থনীতির পরিধি বাড়াতে জেলে-মৎস ব্যাবসায়ী সহ সকলকে সচেষ্ট হতে হবে। তাহলে সাগরে ও নদীতে ইলিশ মাছ বাড়বে বলে আশা করেন।


অতিরিক্তি সচিব আরো বলেন, দেশের মোট ইলিশে একটি বড় অংশ ভোলা থেকে উৎপাদিত হয়। তাই ভোলাই হচ্ছে ইলিশ উৎপাদনের সবচেয়ে বেশি একক জেলা যেখান থেকে বড় একটি অংশ দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে বলে জানান।
ভোলা জেলা প্রশাসক ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহীচৌধুরী বলেন, “সম্মিলিত প্রচেষ্টায় মৎস্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, ইলিশ মাছকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। তিনি আরো জানান, মা ইলিশ সংরক্ষণ  অভিযান সফল করতে এ বছর ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন, মৎস্য বিভাগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বরফকল বন্ধ রাখা, বাজার মনিটরিং এবং স্থানীয় মৎস্যজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে সচেতনতা ও প্রচারণামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণে বাধা সৃষ্টি করলে কোনো রকম ছাড় দেয়া হচ্ছে না বলে জানান।


ভোলা মৎস অধিদপ্তর ভোলা এর আয়োজনে মতবিনিময় সভায় সভাপত্বিত করেন ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহীচৌধুরী।ভোলা জেলা মৎস কর্মকর্তা  এস এম আজহারুল ইসলাম এর সঞ্চলনায় বক্তব্য রাখেন  মৎস বিভাগের বিভাগীয় উপ-পরিচালক আনিছুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হালদার সহ পুলিশ কর্মকর্তা,মৎস কর্মকর্তার জেে নেতৃবিন্দ,মৎসজীবিনেতা,কোস্টগার্ড,সাংবাদিক সহ বিভিন্ন  নেতৃবিন্দররা এসময় বক্তব্য রাখেন।


 উল্লেখ্য গত ১২ দিনে ১১৮ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এর মধ্যে  অভিযান পরিচালন করা হয়২১৮ টি, জেলায় জেলে আটক হয়েছে ২৪১ জন,জেল প্রদান করা হয়েছে ৬০ জনকে, ১৮১ জনের কাছ থেকে ৭ লাখ ৪২ হাজার টাকা জরিবানা আদায় করা হয়েছে, ৫ লাখ ৩১ হাজার মিটার অবৈধ জাল আটক করা হয়েছে, ১ হাজার ৪০ কেজি মাছ জব্দ করা হয়েছে  বলে জানাগেছে।





জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

আরও...