অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় পবিত্র আল কোরআন অবমাননার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২১ রাত ০১:১২

remove_red_eye

৬০৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক:  কুমিল্লায় মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থের আল কোরআন অবমাননার প্রতিবাদ ও দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ভোলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বিকেলে ভোলা শহরের কালিনাথ বাজার হাটখোলা মসজিদ চত্বরে ভোলার সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতার উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার চত্বরে গিয়ে শেষ হয়।

প্রতিবাদ সভায় ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মুফতি ইয়াছিন নবীপুরী, মুসলিম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার সহসভাপতি মাওলানা আতাউর রহমান, ঈমান আক্বীদা সংক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা তাজউদ্দিন ফারুকী, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক  মাওলানা মিজানুর রহমান, ইসলামী আন্দোলন ভোলা জেলার সাধারণ সম্পাদক  সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, মুফতি আহাম্মদ উল্যাহ, মাওলানা মীর মোহাম্মদ বেলায়েত হোসেন, মাওলানা আমিনুল হক নোমানী, মাওলানা আকতার হোসেন, মাওলানা আব্দুর রহমান চৌধুরী, এইচ এম ইব্রাহিম, মাওলানা ইউছুফ আদনান প্রমূখ।

প্রতিবাদ সভায় বক্তারা কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার ঘটনায় দ্রুত তদন্ত করে আইনের আওতায় এনে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আরও...