অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


চরফ্যাসনে ছিনতাই চক্রের ফাঁদে দুই যুবক


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২১ রাত ০১:০৭

remove_red_eye

৫৬৩

 
 
চরফ্যাসন  প্রতিনিধিঃ রাতের আধাঁরে ইলিশ মাছ দেয়ার ফাঁদে ফেলে বরহানউদ্দিন উপজেলার রফিক ও আলআমিন নামের দুই যুবকের নগদ টাকা, সোনার চেইন, আংটি ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে বেতুয়া বেড়িবাঁধ এলাকার নির্জন স্থানে নিয়ে ওই দুই যুবককে আটকে রেখে মারধর করে এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় টাকা দিতে অস্বীকার করলে স্থানীয় ছিনতাইকারী চক্রের সদস্যরা একত্রিত হয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করে। এঘটনায় শনিবার সন্ধ্যায় মারধরের শিকার রফিক বাদী হয়ে চরফ্যাশন থানায় একটি এজহার নামায় তিন ছিনতাইকারী চক্রের সদস্যসহ অজ্ঞাত  আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেন। 
 
থানা পুলিশ ঘটনায় জড়িত থাকা ছিনতাই চক্রের সদস্য মোরশেদ নামের একজনকে আটক করেন বলে সূত্রে জানা গেছে। ছিনতাই ও মারধরের শিকার যুবক রফিক জানান, আসলামপুর ইউনিয়নের পূর্ব পরিচিত মোরশেদের  ছিনতাই চক্রের মূল হোতা শাখাওয়াতকে আমার ফোন নাম্বার দিয়ে সুলভ মুল্যে ইলিশ মাছ কিনে দিবেন বলে প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনে তাকে বেতুয়া এলাকায় ডেকে নেন। শুক্রবার সন্ধ্যায় তিনি বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন থেকে বেতুয়ায় আসলে মোরশেদের সঙ্গী  ছিনতাই চক্রের সদস্য নাঈম, শাখাওয়াত, মিঠু ও আকতারসহ কয়েকজন মিলে যুবক রফিককে মাছ কিনে দিবেন বলে ওই যুবকের সঙ্গে আসা মোটর সাইকেল চালক আলআমিনকে সহ  বিভিন্ন স্থানে ঘুরাতে থাকেন। পরে রাত ১১টার সময় ওই ছিনাতাইকারী চক্রের সদস্যরা তাদের দুইজনকে বেতুয়া বেড়িবাঁধ এলাকায় নিয়ে যান। এবং তাদের বেড়িবাধের নির্জন স্থানে নিয়ে আটকে রেখে এলোপাতাড়ি লাঠিঁসোটা,এসএস পাইপ ও জিআই তার দিয়ে বেদড়ক মারধর করেন। এসময় রফিকের কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা ও মোটরসাইকেল ও সোনার চেইন,আংটি ছিনিয়ে নেন। এতেও ক্ষান্ত হয়নি ওই চক্রের সদস্যরা। আমাদের দুইজনকে হত্যার হুমকি দিয়ে আমার পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে আরোও ২০হাজার টাকা হাতিয়ে নেন চক্রের সদস্যরা। তাদের মারধরে আলআমিন পালিয়ে আত্বরক্ষা পায়। এবং আমি অচেতন  হয়ে পরলে তারা বেতুয়া বাধের ঢালে মসজিদের সামনে আমাকে ফেলে রেখে পালিয়ে যান। পথচারীরা সকালে আমাকে দেখতে পেয়ে উদ্ধার করেন। পরে খবর পেয়ে আমার পরিবারের সদস্যরা এসে আমাকে চিকিৎসার জন্য চরফ্যাসন সরকারি হাসপাতালে নিয়ে যান।
স্থানীয়রা জানান, আসলামপুর ইউনিয়নের সুদের ব্যবসায়ী নাঈম ,এলাকায় দির্ঘদিন ধরে সুদ ব্যবসার পাশাপাশি মাদক ,জুয়া ও নারী কেলেংকারীর সঙ্গে জড়িত রয়েছে। এবং তার সহযোগী শাখাওয়াত,মিঠু, আকতার ও মোরশেদ তার সহযোগী হিসেবে কাজ করে আসছেন। এলাকায় নানান অপরাধ মূলক কাজে জড়িত থাকায় কেউ প্রতিবাদ করতে সাহস পায়না।
ঘটনার পরপরই অভিযুক্তরা আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য জানাযায়নি।
চরফ্যাসন থানার ওসি মো. মনির হোসেন মিয়া জানান,ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে। এঘটনায় তার সম্পৃক্ততা নাই বলে প্রাথমিক ভাবে তথ্য মিলেছে। তবে অভিযোগটি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।




জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

আরও...