অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

ভোলায় ছুরিকাঘাতে হোটেল ব্যবসায়ী নিহত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২১ রাত ০১:০৩

remove_red_eye

৪৮২

বাংলার কণ্ঠ প্রতিবেদক  : ভোলায় জাবেদ নামের এক উন্মাদের হামলায় ছুরিকাঘাতে      আবুল বাশার (৫০) নামের হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আবুল বাশারকে  বাঁচাতে গিয়ে এ খলিল (৩০) নামের অপর এক ব্যাক্তি  আহত হয়েছেন। ঘটনাটি ঘটে শনিবার বিকালে সদর উপজেলার নবীপুর বাঁশতলা এলাকায় । তাদের তিন জনের বাড়ি ধনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাঁশতলা এলাকায়।

স্থানীয়রা জানায়, বাঁশতলা বাজারে বিকালে মস্তিস্কবিকৃত (মানুষিক ভারসাম্যহীন ) জাবেদ  পাগলামি করছিল। এক পর্যায়ে রেস্টুরেন্টের মালিক আবুল বাশার তাকে থামানোর চেষ্টা করে। এসময় জাবেদের হাতে থাকা ছুরি নিয়ে আবুল বাঁশারকে আঘাত করে। তাকে ছাড়াতে গিয়ে খলিলও ছুরিকাঘাতে আহত হয়েছেন। স্থানীয়রা আহত বাশার ও খলিলকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাশারকে মৃত ঘোষণা করেন।  আহত খলিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে পুলিশ জানায়, ওই ঘটনার পর উত্তেজিত জনতা জাবেদকে গনপিটুনি দেয়। পরে পুলিশ তাকে আটক করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। 

ভোলা মডেল থানার ওসি (তদন্ত) আরমান সন্ধ্যায় জানান, অভিযুক্ত জাবেদকে আটক করা হয়েছে। তবে তিনি সুস্থ না কি অসুস্থ্য ( মানুষিক ভারসাম্যহীন) তা পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। ভোলা মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, জাবেদ এর ব্যবহৃত চাকুটি পুলিশ উদ্ধার করেছে।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...