বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২১ রাত ০১:০৩
৫০৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জাবেদ নামের এক উন্মাদের হামলায় ছুরিকাঘাতে আবুল বাশার (৫০) নামের হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আবুল বাশারকে বাঁচাতে গিয়ে এ খলিল (৩০) নামের অপর এক ব্যাক্তি আহত হয়েছেন। ঘটনাটি ঘটে শনিবার বিকালে সদর উপজেলার নবীপুর বাঁশতলা এলাকায় । তাদের তিন জনের বাড়ি ধনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাঁশতলা এলাকায়।
স্থানীয়রা জানায়, বাঁশতলা বাজারে বিকালে মস্তিস্কবিকৃত (মানুষিক ভারসাম্যহীন ) জাবেদ পাগলামি করছিল। এক পর্যায়ে রেস্টুরেন্টের মালিক আবুল বাশার তাকে থামানোর চেষ্টা করে। এসময় জাবেদের হাতে থাকা ছুরি নিয়ে আবুল বাঁশারকে আঘাত করে। তাকে ছাড়াতে গিয়ে খলিলও ছুরিকাঘাতে আহত হয়েছেন। স্থানীয়রা আহত বাশার ও খলিলকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাশারকে মৃত ঘোষণা করেন। আহত খলিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে পুলিশ জানায়, ওই ঘটনার পর উত্তেজিত জনতা জাবেদকে গনপিটুনি দেয়। পরে পুলিশ তাকে আটক করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন।
ভোলা মডেল থানার ওসি (তদন্ত) আরমান সন্ধ্যায় জানান, অভিযুক্ত জাবেদকে আটক করা হয়েছে। তবে তিনি সুস্থ না কি অসুস্থ্য ( মানুষিক ভারসাম্যহীন) তা পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। ভোলা মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, জাবেদ এর ব্যবহৃত চাকুটি পুলিশ উদ্ধার করেছে।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত