অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে ৭ দিন ধরে তৃতীয় শ্রেণীর ছাত্র রায়হান নিখোঁজ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০২১ রাত ০৮:২৫

remove_red_eye

৫৫৪

একমাত্র ছেলের সন্ধান  না পেয়ে মা-বাবার গগণবিদারী আর্তনাদ

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে প্রায় এক সপ্তাহ আগে নিখোঁজ হয় মো. রায়হান নামের তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্র। নিখোঁজের পর থেকে একমাত্র পুত্র সন্তানকে খুঁজে না পেয়ে মা-বাবার গগণবিদারী আর্তনাদে ভারী হয়ে উঠেছে লালমোহন পৌর শহরের ৭ নং ওয়ার্ডের পেশকার হাওলা গ্রামের আকাশ-বাতাস। নিখোঁজ ছেলের ছবি ও স্কুলের ব্যাগ বুকে ধরে তার স্মৃতিগুলো মনে করে ডুকরে ডুকরে কেঁদে উঠছেন মা-বাবা। নিখোঁজ রায়হান ওই এলাকার রাশেদ-ঝর্ণা দম্পতির একমাত্র পুত্র সন্তান এবং স্থানীয় একটি কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্র।

নিখোঁজ রায়হানের মা-বাবা বলেন, প্রতিদিনের মত গত মঙ্গলবার স্কুল থেকে ফিরে দুপুরের খাবার শেষে ঘরের বাইরে খেলতে যায় সে।  পরে বিকাল গড়িয়ে রাত হয়ে গেলেও রায়হান আর ঘরে ফিরেনি। আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খুঁজেও পাওয়া যায়নি শিশু রায়হানকে। পরে বুধবার লালমোহন থানায় একটি সাধারণ ডায়েরি করেন শিশু রায়হানের বাবা রাশেদ। এখন প্রশাসনসহ সকলের কাছে ছেলেকে ফিরে পেতে সহযোগিতা চেয়েছেন নিখোঁজ রায়হানের মা-বাবা।

এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, রায়হান নামের এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় জিডি করেছে ওই শিশুর পরিবারের লোকজন। আমরা বিভিন্ন থানায় নিখোঁজ রায়হানের ছবি পাঠিয়েছি। সন্ধান পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...